এখনও Windows 7 ব্যবহার করেন? জেনে নিন কী বলছে Microsoft

2020 সালের 14 জানুয়ারি Windows 7 অপারেটিং সিস্টেমে শেষ সিকিউরিটি আপডেট পৌঁছাবে। তার আগেই গ্রাহকদের Windows 10 আপগ্রেডের পরামর্শ দিয়েছে Microsoft।

এখনও Windows 7 ব্যবহার করেন? জেনে নিন কী বলছে Microsoft

Windows 7 গ্রাহকদের অপারেটিং সিস্টেম আপগ্রেড করার পরামর্শ দিচ্ছে Microsoft

হাইলাইট
  • 2020 সালের জানুয়ারি মাসে Windows 7 সাপোর্ট বন্ধ করবে Microsoft
  • তার আগে সব গ্রাহককে Windows 10 আপগ্রেড করার পরামর্শ দেওয়া হচ্ছে
  • 2020 সালের 14 জানুয়ারি Windows 7 এ শেষ সিকিউরিটি আপডেট পৌঁছাবে
বিজ্ঞাপন

যত কম্পিউটারে এখনও Windows 7 চলে সব কম্পিউটারে গত মাসে নোটিফিকেশন দেওয়ার ঘোষণা করেছিল Microsoft। এই নোটিফিকেশনে গ্রাহককে Windows 10 আপগ্রেড করার পরামর্শ দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে 2020 সালের জানুয়ারি মাসে Windows 7 বন্ধ করে দেওয়া হবে। তার আগেই গ্রাহকদের Windows 10 আপগ্রেডের পরামর্শ দিয়েছে মার্কিন সফটওয়্যার কোম্পানিটি। সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও চাইলে গ্রাহক Windows 7 ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে গ্রাহককে কম্পিউটারের সুরক্ষার দায় নিতে হবে।

Windows 7 কম্পিউটার বট করার সময় এই পপ আপ নোটিফিকেশন দেখা যাবে। এই মেসেজে জানানো হয়েছে, “10 বছর চলার পরে অবশেষে Windows 7 সাপোর্ট বন্ধের সময় এগিয়ে আসছে।” 18 এপ্রিল থেকে এই পপ-আপ মেসেজ আসা শুরু হয়েছে। রেডিটে পোস্ট করে এই খবর জানিয়েছেন এক গ্রাহক।

আপাতত Windows 7 Home Premium আর Windows 7 Ultimate গ্রাহকদের এই নোটিফিকেশন পাঠাচ্ছে Microsoft। তবে ব্যবসায়ীরা 2023 সাল পর্যন্ত Windows 7 ব্যবহার করতে পারবেন।

তবে প্রত্যেক বার কম্পিউটার চালালে এই নোটিফিকেশন বন্ধের জন্য একটি বিশেষ বাটন রেখেছে Microsoft। এই পপ আপ নোটিফিকেশনের উপরে ক্লিক করলে Microsoft সাপোর্ট পেজ ওপেন হয়ে যাবে। সেখানে জানানো হয়েছে 2020 সালের 14 জানুয়ারি Windows 7 অপারেটিং সিস্টেমে শেষ সিকিউরিটি আপডেট পৌঁছাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  2. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  3. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  4. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  5. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  6. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  7. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  8. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  9. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  10. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »