Poco C85x 5G-এর পিছনে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে দু'টি ক্যামেরা সেন্সর লম্বালম্বি অবস্থিত।
Photo Credit: Poco
Poco C85 5G packs a 6,000mAh battery with support for 33W fast charging
Poco C85 5G গত বছর ডিসেম্বরে খুব সাশ্রয়ী মূল্যে ভারতে এসেছিল৷ তিন মাস পর Poco C সিরিজের অধীনে আরও একটি ফোন দেশের বাজারে আনছে সংস্থা৷ শাওমির সাব ব্র্যান্ডটি Poco C85x 5G মার্চ 10 ভারতে লঞ্চ করার কথা জানিয়েছে৷ আসন্ন ফোনটির একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে৷ সেখান থেকে ডিজাইন প্রকাশ্যে চলে এসেছে৷ Poco C85 5G মডেলের মতো আপকামিং Poco C85x ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে৷ কোম্পানি ফোনটিকে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইনের সাথে প্রচার করছে৷ অর্থাৎ এতে বিশাল ব্যাটারি থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে৷
ফ্লিপকার্টের লিস্টিং থেকে পোকো সি85এক্স মডেলের লঞ্চের তারিখ জানা গিয়েছে৷ এটি আগামী মঙ্গলবার ভারতে রিলিজ হতে চলেছে৷ অফিসিয়ালি টিজারে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইন ব্যবহার করেছে পোকো৷ এটি ইঙ্গিত করছে, ফোনটির অন্যতম আকর্ষণ হবে ব্যাটারি ডিপার্টমেন্ট৷ তবে সংস্থা এখনও ব্যাটারির ক্যাপাসিটি প্রকাশ করেনি৷
ডিজাইনের কথা বললে, ফোনটির প্রচারমূলক ছবিতে বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের হাতে ফোনটি থাকতে দেখা গিয়েছে৷ সেই ছবি ডুয়াল টোন ব্যাক প্যানেলের নকশা পরিষ্কারভাবে সামনে এনেছে৷ ডিভাইসের পিছনের অংশে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়াল ক্যামেরা সিস্টেমের সেন্সরগুলি লম্বালম্বিভাবে অবস্থিত৷
Poco C85x সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ হয়নি৷ তবে শীঘ্রই স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়৷ প্রসঙ্গত, 2025 সালের ডিসেম্বরে লঞ্চের সময় Poco C85 5G মডেলের 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,999 টাকা রাখা হয়েছিল। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 12,999 টাকা ও 14,499 টাকা ছিল।
পোকো সি85 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনে Android 15 ভিত্তিক HyperOS 2 প্রি-ইনস্টলড আছে। পোকো দু'টি মেজর Android OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট দেবে।
হ্যান্ডসেটের পিছনে একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সঙ্গে সেকেন্ডারি সেন্সরও রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে শক্তি সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এতে 33W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে। এটি 7.99 মিমি পুরু ও ওজন 211 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V80 Lite 5G Launched With MediaTek Dimensity 7360 SoC, 7050mAh Battery: Price, Specifications
Motorola Edge 70 Fusion, Edge 60 Fusion Prices Could Rise by Rs. 3,000 in India