WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ

WhatsApp-এর নতুন আপডেটে ব্যবহারকারীরা কিবোর্ডে ইমোজি টাইপ করলেই তার সঙ্গে মানানসই স্টিকারের সাজেশন দেখতে পাবে।

WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ

Photo Credit: Unsplash / Mika Baumeister

Whatsapp will let users send a suitable sticker based on the emoji they type

হাইলাইট
  • হোয়াটসঅ্যাপ চ্যাটে ইমোজি লিখলেই প্রাসঙ্গিক স্টিকার সামনে চলে আসবে
  • আগের মতো নিচে অনেক স্ক্রল করে সঠিক স্টিকার খুঁজতে হবে না
  • WhatsApp বর্তমানে নতুন ফিচারটি iOS প্ল্যাটফর্মে রোলআউট করছে
বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে স্টিকার সেভ করা নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় যে কথা লেখা বা বলা খুব কঠিন হয়ে পড়ে, তা স্টিকার পাঠিয়ে সহজে প্রকাশ করা যায়। রাগ, আনন্দ, দুঃখ বা যে কোনও মজার প্রতিক্রিয়া দেওয়ার জন্য স্টিকারের জুড়ি মেলা ভার। কিন্তু সমস্যা তখন তৈরি হয়, যখন স্টিকারের তালিকা লম্বা হয়ে যায়। চ্যাট করার সময় নিচে অনেক স্ক্রল করে সঠিক স্টিকার খুঁজতে হয়। তবে WhatsApp এখন সেই সমস্যার দারুণ সমাধান নিয়ে হাজির হয়েছে। মেসেজিং অ্যাপটির নতুন আপডেটে ব্যবহারকারীরা কিবোর্ডে ইমোজি টাইপ করে তার সঙ্গে মানানসই স্টিকারের সাজেশন দেখতে পাবে।

WhatsApp ইমোজি লিখলেই স্টিকার খুঁজে দেবে 

হোয়াটসঅ্যাপের iOS ভার্সনে ফিচারটি যুক্ত হয়েছে৷ iPhone ইউজাররা চ্যাটে ইমোজি টাইপ করা মাত্রই প্রাসঙ্গিক স্টিকার দেখতে পাবে। অর্থাৎ শুধু ইমোজি লিখলে তার সঙ্গে মিল থাকা এক বা একাধিক স্টিকার সংগ্রহ থেকে স্বয়ংক্রিয়ভাবে সামনে চলে আসবে। নয়া আপডেট আসার ফলে স্টিকার পাঠানোর জন্য আর আলাদা করে বিভিন্ন স্টিকার প্যাকের মধ্যে স্ক্রল করতে হবে না।

উদাহরণস্বরূপ, আপনি হোয়াটসঅ্যাপে প্রেমিকার মানভঞ্জনের চেষ্টা করছেন। রাগ ভাঙাতে চেষ্টার কসুর করছেন না। এ দিকে আপনার কালেকশনে প্রচুর ভালবাসা সম্পর্কিত স্টিকার রয়েছে। তখন হার্ট ইমোজি টাইপ করলেই স্নেহ ও আদর প্রকাশ করা স্টিকারগুলি একে একে সামনে চলে আসবে। আবার বন্ধুদের সাথে চ্যাটে হাসি ঠাট্টার সময় হাসির ইমোজি টাইপ করলে মজার স্টিকার সাজেস্ট হবে। "শো মোর রেজাল্ট" অপশনে ট্যাপ করে আরও বেশি স্টিকার দেখা যাবে।

হোয়াটসঅ্যাপের চেঞ্জলগ অনুসারে, নতুন ফিচারটি সব iPhone ব্যবহারকারীদের কাছে পৌঁছতে ক'দিন সময় লাগতে পারে। তবে এটি Android ইউজারদের জন্য কবে রোলআউট হবে, তা এখনও জানা যাযনি। প্রসঙ্গত, মেটা শীঘ্রই পেইড সাবস্ক্রিপশন প্ল্যান আনতে চলেছে, যার নাম হোয়াটসঅ্যাপ প্লাস (WhatsApp Plus)। এটি Android এবং iOS উভয়ের জন্য আসছে। যাঁরা সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বেশ কিছু অতিরিক্ত ফিচারের অ্যাক্সেস পাবে।

পয়সা খরচ করতে না চাইলেও চিন্তা নেই। কলিং, গ্রুপ চ্যাট, ছবি, এবং ফাইল শেয়ারিং সহ হোয়াটসঅ্যাপের আগের সমস্ত সুবিধা ফ্রি থাকবে। রিপোর্ট বলছে, প্লাস ইউজাররা হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ 20টি চ্যাট পিন করে রাখার সুবিধা পাবে। সাবস্ক্রাইবাররা সরাসরি অ্যাপ থেকে থিম পরিবর্তন, কালার কাস্টমাইজ, ও আলাদা আলাদা অ্যাপ আইকন বেছে নেওয়ার সুযোগ পাবে। এছাড়াও, এক্সক্লুসিভ রিংটোন এবং নোটিফিকেশন সাউন্ড সেট করে রাখা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  2. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  3. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  4. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  5. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  6. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  7. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  8. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  9. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  10. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »