WhatsApp Plus প্লাস সাবস্ক্রিপশন কিনলে ইউজাররা সর্বোচ্চ 20টি চ্যাট পিন করে রাখার সুবিধা পাবেন।
Photo Credit: Unsplash / Dima Solomin
WhatsApp Plus will let users select several colors to personalise the look of the app
WhatsApp যে সাবস্ক্রিপশন মডেল আনতে চলেছে, তা ইতিমধ্যেই অধিকাংশ মানুষ খবরে পড়েছেন। এখন জানা গিয়েছে, জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির পেইড সাবস্ক্রিপশন প্ল্যানের নাম হবে "WhatsApp Plus", যা Android এবং iOS উভয়ের জন্য আসছে। যাঁরা গাঁটের কড়ি খরচ করে সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বাড়তি নতুন ফিচারের অ্যাক্সেস পাবেন। তবে পয়সা দিতে না চাইলেও চিন্তা নেই। হোয়াটসঅ্যাপের মেসেজিং, কলিং, গ্রুপ চ্যাট, ছবি-ফাইল শেয়ারিং সহ আগের সমস্ত সুবিধা ফ্রি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপ প্লাস বাড়তি কী কী সুবিধা দেবে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে রইল তার উত্তর।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট লিস্টের উপর সর্বোচ্চ তিনটি চ্যাট পিন করে রাখতে পারেন। কিন্তু সমস্যা হল একাধিক গ্রুপ, পরিবারের সদস্যদের সাথে চ্যাট, ও ব্যক্তিগত কথোপকথন বেশি হয়ে গেলে চ্যাট ম্যানেজমেন্ট কঠিন হয়ে পড়ে। কোনটা পিন করা বেশি গুরুত্বপূর্ণ, তা সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। রিপোর্ট বলছে, প্লাস ইউজাররা হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ 20টি চ্যাট পিন করে রাখার সুবিধা পাবেন।
হোয়াটসঅ্যাপের আইকন বা কালার কাস্টমাইজ করার জন্য এতদিন আনঅফিসিয়াল মডেড APK-এর উপর নির্ভর করে থাকতে হত। তবে সে সমস্ত অ্যাপ ব্যবহার করলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার ঝুঁকি তৈরি হয়। তবে প্লাস সাবস্ক্রিপশন মডেলে সরাসরি অ্যাপ থেকে থিম পরিবর্তন, কালার কাস্টমাইজ, ও 15টি আলাদা অ্যাপ আইকন বেছে নেওয়ার সুযোগ মিলবে।
WABetainfo-এর রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ প্লাস সাবস্ক্রাইবাররা এক্সক্লুসিভ রিংটোন এবং নোটিফিকেশন সাউন্ড সেট করে রাখতে পারবেন। এছাড়াও, মেসেজ রিঅ্যাকশন আরও বেশি এক্সপ্রেসিভ করা হতে পারে। মেটা বেশ কিছু এক্সক্সুসিভ স্টিকার প্যাক যুক্ত করারও ভাবনাচিন্তা করছে।
হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে নতুন ফিচারগুলির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সাবস্ক্রিপশন পরিষেবা কবে থেকে শুরু হবে বা কেমন খরচ হতে পারে, তা এখনও জানা যায়নি। তবে রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপের মূল পরিষেবা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। সাবস্ক্রিপশন মূলত তাঁদের জন্য, যাঁরা এক্সক্লুসিভ ফিচার্স এবং অতিরিক্ত কাস্টমাইজেশন অপশন পেতে চান।
প্রসঙ্গত, WhatsApp এমন এক ফিচার নিয়ে কাজ করছে, যা মেসেজ পাঠানোর চিরাচরিত পদ্ধতি বদলে দেবে। রিপোর্ট বলছে, সংস্থাটি শিডিউল মেসেজ বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, যার মাধ্যমে আগেভাগেই দরকারি মেসেজ টাইপ করে নির্দিষ্ট সময় ও তারিখ সেট করা যাবে। পূর্বনির্ধারিত সেই সূচি মেনেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে বার্তা পৌঁছে যাবে। iOS 26.7.10.72 হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে আসন্ন ফিচারটি খুঁজে পাওয়া গিয়েছে। এটি শীঘ্রই আপডেটের মাধ্যমে সবার জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999