শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন

Poco C85x 5G ফোনকে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইনের সাথে প্রচার করছে কোম্পানি।

শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন

Photo Credit: Flipkart/Poco

Poco C85x 5G is now confirmed to equipped with a 6,300mAh battery

হাইলাইট
  • Poco C85x পাওয়ারফুল 6,300mAh ব্যাটারির সাথে আসছে
  • ফোনের সামনে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  • Poco C85x 5G-এর পিছনে 32 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা রয়েছে
বিজ্ঞাপন

Poco C85x 5G রাত পোহালেই ভারতে আসছে। এই বাজেট স্মার্টফোন মঙ্গলবার (মার্চ 10) এ দেশে লঞ্চের  কথা আগেই ঘোষণা করেছে পোকো। ফ্লিপকার্টে লাইভ হওয়া মাইক্রোসাইট থেকে আসন্ন ফোনটির ডিজাইন সামনে এসেছিল। লঞ্চের আগের দিন পোকোর পক্ষ থেকে ডিভাইসটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচারগুলি প্রকাশ করা হয়েছে। Poco C85x ফোনকে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইনের সাথে প্রচার করছে কোম্পানি। এখন জানা গিয়েছে, এটি 6,300mAh ব্যাটারির সাথে আসছে। ডিভাইসে 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকবে। পোকো দাবি করছে, ফুল চার্জে 2+ দিন ব্যবহার করা যাবে।

ফ্লিপকার্টে Poco C85x 5G-এর মাইক্রোসাইট আরও তথ্যের সাথে আপডেট করা হয়েছে। সংস্থা দাবি করছে, একবার চার্জে 6,300mAh ব্যাটারি, 20+ ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, 14+ ঘন্টা গেমিং টাইম, 35+ ঘন্টা ভিডিও, ও 50+ ঘন্টা ভয়েস কলিং অফার করবে। এতে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 7.5 রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।

পোকো সি85এক্স 5G মডেলের সামনে 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে। ওয়াটার ড্রপ স্টাইলের নচের ভিতরে সেলফি ক্যামেরা অবস্থান করবে।

ফটোগ্রাফির জন্য, Poco C85x 5G-এর পিছনের প্যানেলে 32 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা থাকবে৷ প্রাইমারি ক্যামেরার সাথে সেকেন্ডারি ক্যামেরাও দেখা যাবে। পোকো শক্তিশালী 5G চিপসেট থাকার কথাও জানিয়েছে, যার পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 6,00,000 পয়েন্টের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে।

Poco C85x 5G ফোনে 4 জিবি LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 স্টোরেজ অপশন পাওয়া যাবে। র‍্যাম 8 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে। চমৎকার সাউন্ডের জন্য এতে 200 শতাংশ সুপার ভলিউম সাপোর্টের সাথে ডুয়াল স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। এটি ফ্লিপকার্টে বিক্রি হবে। পোকো ব্ল্যাক এবং গোল্ডেন কালার অপশনের উপস্থিতি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, Poco X8 Series মার্চ 17 লঞ্চ হচ্ছে। সিরিজের অধীনে  Poco X8 Pro এবং Poco X8 Pro Max একই দিন ভারত ও গ্লোবাল মার্কেটে আসবে। আজ টিজার পোস্টারের মাধ্যমে দুই ফোনের ডিজাইন প্রকাশ করেছে কোম্পানি। Poco X8 Pro চলবে Dimensity 8500 Ultra চিপসেটে। Poco X8 Pro Max মডেলটি Dimensity 9500s প্রসেসর দ্বারা পরিচালিত হবে ও এটি 9,000mAh ব্যাটারি অফার করতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  2. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  3. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
  4. কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি
  5. Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
  6. Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  8. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  9. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  10. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »