Poco X8 Pro এবং Poco X8 Pro Max মার্চ 17 একসাথে ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে।
Poco X8 Pro series will use flagship MediaTek Dimensity chipets
Poco X8 Series মার্চ 17 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। এই সিরিজের অধীনে Poco X8 Pro এবং Poco X8 Pro Max একই দিন ভারত ও গ্লোবাল মার্কেটের জন্য আত্মপ্রকাশ করবে। পোকো ইতিমধ্যেই টিজার পোস্টারে দুই ফোনের ডিজাইন প্রকাশ করেছে। Poco X8 Pro চলবে MediaTek Dimensity 8500 Ultra চিপসেটে। Poco X8 Pro Max আরও পাওয়ারফুল Dimensity 9500s প্রসেসর দ্বারা পরিচালিত হবে। রেডমির সাব ব্র্যান্ডটি ইঙ্গিত করেছে, স্মার্টফোনগুলির পারফরম্যান্স বড় মাপের আপগ্রেড আনবে। সংস্থা এখনও ঘোষণা করেনি, তবে শোনা যাচ্ছে যে পোকোর নয়া ফোনের অন্যতম আকর্ষণ হতে চলেছে 9,000mAh ব্যাটারি।
Poco X8 Pro সিরিজের লঞ্চ ইভেন্ট মার্চের 17 তারিখ ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে। টিজার ছবিতে Poco X8 Pro-এর সাদা রঙের মডেল দেখা গিয়েছে। পিছনের অংশে এক পিল আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়াল সেন্সর আছে। কালো রঙের Poco X8 Pro Max ভ্যারিয়েন্টের ডিজাইনও একইরকম। তবে এটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ অফার করছে।
পোকো এখনও বিস্তারিত কিছু প্রকাশ না করলেও, ইতিমধ্যেই একাধিক তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে, পোকো এক্স8 প্রো 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে আসবে। এটি 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX882) ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে।
সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পোকো এক্স8 প্রো ম্যাক্স-এর ডিসপ্লের দৈর্ঘ্য 6.83 ইঞ্চি। এতেও 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড প্যানেল মিলবে। টপ ভ্যারিয়েন্টেও একই ফ্রন্ট ক্যামেরা ও আল্ট্রাওয়াইড লেন্স থাকবে, তবে মেইন ক্যামেরায় Light Fusion 600 সেন্সর ব্যবহার করবে কোম্পানি।
Poco X8 Pro সিরিজের দুই মডেলেই 4K ভিডিও শুটিং সাপোর্ট, IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, Android 16 ভিত্তিক HyperOS 3, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং NFC ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাইরে Poco X8 Pro-এর বেস 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 399 ইউরো থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 43,000 টাকা। আর X8 Pro Max-এর স্টার্টিং প্রাইস 529 ইউরো (প্রায় 57,000 টাকা) হওয়ার সম্ভাবনা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4