Samsung Galaxy M17e 5G ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M17e 5G is confirmed to sport a 6.7-inch screen with suppport for 120Hz refresh rate.
Samsung Galaxy M17e 5G মার্চ 17 ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি আজ তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি দাম, ডিজাইন, স্পেসিফিকেশন, ও বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে স্যামসাং। এটি ভাইভ ভায়োলেট এবং ব্লিটজ ব্লু কালার অপশনে বিক্রি হবে। Samsung Galaxy M17e 5G পাওয়ারফুল 6,000mAh ব্যাটারির সাথে আসছে। সফটওয়্যার পলিসির ক্ষেত্রে বড় দাবি করছে কোম্পানি। নতুন স্মার্টফোনটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাবে। চলুন জেনে নিই, ফোনটি কেমন দামে আসছে ও কী কী আপগ্রেড অফার করবে।
Samsung ইন্ডিয়ার ওয়েবসাইটে Galaxy M17e 5G মডেলের জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেখানে দাম ও বৈশিষ্ট্য সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ হয়েছে। হ্যান্ডসেটের দাম 14,000 টাকার নিচে থাকবে। অনুমান করা হচ্ছে যে এটি বেস মডেলের মূল্য। আসন্ন ফোনটি Amazon এবং অন্যান্য রিটেল চ্যানেল থেকে কেনা যাবে। স্যামসাং দুইটি আকর্ষণীয় রঙের বিকল্প অফার করছে।
স্যামসাং গ্যালাক্সি এম17ই 5G ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G চিপসেট, যার পিক ব্লক স্পিড হল 2.4 গিগাহার্টজ। ডিভাইসের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টযুক্ত 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের ওয়াটারড্রপ নচের ভিতরে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
Samsung Galaxy M17e 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত। ফোনে Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। এটি বেসিক IP54 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। আসন্ন ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে Knox সিকিউরিটি, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, সার্কেল টু সার্চ, ইত্যাদি।
Galaxy M17e 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারি পেয়েছে, যা গত বছর লঞ্চ হওয়া Galaxy M17 5G মডেলের 5,000mAh ব্যাটারির তুলনায় বড় আপগ্রেড বলা চলে। এটি 2025 সালের অক্টোবরে ভারতে রিলিজ হয়েছিল। তখন স্টার্টিং প্রাইস ছিল 12,499 টাকা। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। এতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1330 চিপসেট, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Watch 6 Announced With 3,500nits AMOLED Display, Up to 21 Days Battery Life: Price, Specifications
Oppo A7 Pro Max Launched With 10,000mAh Battery, Snapdragon 4 Gen 5 SoC: Price, Specifications