Samsung Galaxy M17 5G স্মার্টফোনে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M17 5G পাবে 2031 সাল পর্যন্ত Android Update
Samsung Galaxy M17 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এই বাজেট স্মার্টফোনে সুপার AMOLED স্ক্রিন এবং Corning Gorilla Glass Victus প্রোটেকশনের মতো ফিচার রয়েছে। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ফোনটিকে অন্যান্য বাজেট হ্যান্ডসেটের থেকে আলাদা করেছে। এটি ছয়টি Android সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান সংস্থা। 50 মেগাপিক্সেল নো-শেক ক্যামেরা থাকার কারণে হাত কাঁপলেও ছবি যেমন ঝাঁপসা হয় না, তেমনই ভিডিও মসৃণ থাকে। 7.55 মিমি স্লিম এই ফোনে জেমিনাই লাইভ এবং সার্কেল টু সার্চের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর বৈশিষ্ট্য পাওয়াা যাবে।
Samsung Galaxy M17 5G এর সামনে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন (2340x1080 পিক্সেল), 90 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1100 নিট পিক ব্রাইটনেস কালার সাপোর্ট করে। এর স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত।
ছবি ও ভিডিও তোলার জন্য, স্যামসাং গ্যালাক্সি এম17 5G-এর পিছনে ট্রিপল ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
হ্যান্ডসেটে সর্বোচ্চ 2.4 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Exynos 1330 প্রসেসর ব্যবহার হয়েছে। ফোনটি সর্বোচ্চ 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। মাইক্রোএসডি কার্ড 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি সাপোর্ট করে।
Samsung Galaxy M17 5G ফোনটিতে 25W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটিং রয়েছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে। ডিভাইসটি Android 15-নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি ছয়টি Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছরের জন্য সিকিউরিটি আপডেট প্রদান করবে।
Samsung Galaxy M17 5G এর দাম ভারতে 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 13,999 ও 15,499 টাকা রাখা হয়েছে। এটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, Amazon, ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে অক্টোবর 13 থেকে কেনা যাচ্ছে। ফোনটি মুনলাইট সিলভার ও স্যাফিয়ার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset