Realme C83 5G কোম্পানির অনলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে।
Photo Credit: Realme
Realme C83 5G comes with military grade shock resistance
Realme C83 5G গতকাল ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। রিয়েলমির নতুন ফোনটি কম দামে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। এতে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, স্মুথ 144Hz ডিসপ্লে, এবং সেগমেন্টের বৃহত্তম ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম আছে। প্রথম সেলে ক্রেতাদের জন্য 875 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে ব্র্যান্ড। Realme C83 5G মডেলে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, বাইপাস চার্জিং, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, 300 শতাংশ আল্ট্রা ভলিউম মোড, রিভার্স চার্জিং, ও AI ক্যামেরার মতো বৈশিষ্ট্য রয়েছে।
Realme C83 5G ফোনের দাম ভারতে 13,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ দিয়েছে কোম্পানি। অন্য দিকে, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টাকা ও 17,999 টাকা রাখা হয়েছে। এটি পার্পেল ও গ্রীন কালার অপশনে উপলব্ধ৷
Realme C83 5G কোম্পানির অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 875 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি SBI এবং Axis ব্যাঙ্কের কার্ডে ছয় মাসের নো-কস্ট EMI অপশনেও কেনা যাবে। মাসিক কিস্তির জন্য প্রতি মাসে 2917 টাকা খরচ হবে ক্রেতাদের।
স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, রিয়েলমি সি83 5G অক্টা-কোর ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এই চিপ 6 জিবি LPDDR4X র্যাম এবং 128 জিবি emmc 5.1 স্টোরেজের সাথে যুক্ত৷ ডিভাইসটি 6 জিবি ফিজিক্যাল এবং 12 জিবি ভার্চুয়াল র্যাম মিলিয়ে মোট 18 জিবি ডাইনামিক র্যাম সাপোর্ট করে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh টাইটাইন ব্যাটারি।
রিয়েলমির নতুন ফোনের সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিট পিক ব্রাইটনেস, 16.7 মিলিয়ন কালার, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। হ্যান্ডসেটের স্ক্রিন টু বডি রেশিও হল 90.5 শতাংশ। ফোনটিতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।
Realme C83 5G-এর পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করতে সক্ষম। ফোনটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals