Realme C83 5G ব্র্যান্ডের অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে শনিবার (মার্চ 7) কেনা যাবে।
Photo Credit: Realme
Realme C83 5G is equipped with a 5334mm² Airflow VC cooling system
Realme C83 5G আজ ভারতে লঞ্চ হল। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফাইভ-জি স্মার্টফোন, যা আমজনতার সাধ্যের কথা মাথায় রেখে বাজারে এনেছে রিয়েলমি। ফোনটির তিনটি মুখ্য আকর্ষণ হল 7,000mAh টাইটান ব্যাটারি, 144Hz ডিসপ্লে, এবং সেগমেন্টের সবচেয়ে বড় 5,334 স্কোয়ার মিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম। ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে। নতুন Realme C83 5G মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, বাইপাস চার্জিং, 300 শতাংশ আল্ট্রা ভলিউম মোড, 18 জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম, ইত্যাদি।
Realme C83 5G মডেলের দাম ভারতে 13,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টাকা ও 17,999 টাকা। এটি পার্পেল ও স্প্রাউট গ্রীন কালার অপশনে উপলব্ধ৷ রিয়েলমির অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, এবং অন্যান্য রিটেল স্টোরে শনিবার (মার্চ 7) সেল শুরু হচ্ছে। ক্রেতারা ফোনটি ছয় মাসের নো-কস্ট EMI অপশনে কিনতে পারবেন।
রিয়েলমি সি83 5G স্মার্টফোনের সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), সর্বাধিক 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। হ্যান্ডসেটের স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ। এতে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।
রিয়েলমির নতুন ফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। চিপটি 6 জিবি LPDDR4X র্যাম এবং 128 জিবি emmc 5.1 স্টোরেজের সাথে যুক্ত৷ স্মার্টফোনটি 6 জিবি ফিজিক্যাল ও 12 জিবি ভার্চুয়াল র্যাম মিলিয়ে মোট 18 জিবি ডাইনামিক র্যাম সাপোর্ট করে। ডিভাইসে 15W ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি দীর্ঘ 6 বছর ব্যাটারি হেলথের দাবি করছে। তবে এটি ব্যবহারের উপর নির্ভরশীল।
ছবি ও ভিডিও তোলার জন্য, Realme C83 5G-এর পিছনে অটোফোকাস ও f/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। রিয়ার ও ব্যাক ক্যামেরা ডুয়াল ভিউ ভিডিও শুট করতে সক্ষম। ক্যামেরায় পোট্রেট, নাইট, স্লো-মোশন, প্রো, এবং টাইমল্যাপসের মতো মোড পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals