Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল

Vivo V70 ও V70 Elite-এর পর V70 সিরিজের তৃতীয় মডেল হিসেবে Vivo V70 FE লঞ্চ হয়েছে।

Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল

Photo Credit: Vivo

Vivo V70 FE features a 200-megapixel primary camera

হাইলাইট
  • Vivo V70 FE কম বাজেটে 200 মেগাপিক্সেল ক্যামেরা অফার করছে
  • নতুন ফোনে 7,000mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • এটি MediaTek Dimensity 7360 Turbo চিপসেটের সাথে এসেছে
বিজ্ঞাপন

Vivo V70 এবং V70 Elite ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ V70 সিরিজের তৃতীয় মডেল হিসেবে Vivo V70 FE বাজারে এসেছে। এই ফোনে বাজেটের মধ্যে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। ডিভাইসটি শক্তিশালী 7,000mAh ব্যাটারির সাথে এসেছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর আছে। ভিভোর নতুন হ্যান্ডসেটের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল ব্যান্ড WiFi, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, NFC, 7.59 মিমি স্লিম বডি, Android 16 OS, ইত্যাদি।

Vivo V70 FE স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

ফটোগ্রাফির জন্য, ভিভো ভি70 এফই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্টের সাথে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। 

Vivo V70 FE মডেলের সামনে 6.59 ইঞ্চির Q10+ অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও 1 বিলিয়ন কালার অফার করে। ফোনে পাওয়ার ব্যাকআপ দেয় 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে৷ ব্যাটারি 90 ওয়াট চার্জারে 60 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

ভিভোর নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছেএটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং পিক ক্লক স্পিড 2.5 গিগাহার্টজ। এই চিপসেটের সাথে 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনে Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

Vivo V70 FE এর বেস 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম ইন্দোশেশিয়াতে 64,99,000 IDR রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় 33,999 টাকার সমান। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 71,99,000 IDR (প্রায় 39,000 টাকা) এবং 73,99,900 IDR (প্রায় 40,000 টাকা)।

ভিভোর নতুন হ্যান্ডসেট ব্লু, লাইট পার্পেল, ও সিলভার কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, Vivo V70 সিরিজ Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 90W ফাস্ট চার্জিং, 6,500mAh ব্যাটারি, 100x ক্যামেরা জুম, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও একাধিক AI ভিত্তিক ফটোগ্রাফি ফিচার্স নিয়ে এসেছে। V70 ভারতে 45,999 টাকায় লঞ্চ হয়েছে। V70 Elite-এর দাম 51,999 টাকা থেকে শুরু হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »