7,200mAh ব্যাটারি ও 4K ক্যামেরার সাথে আসছে Vivo Y51 Pro, লঞ্চের আগেই দাম ফাঁস

Vivo Y51 Pro চলবে MediaTek Dimensity 7360 প্রসেসরে, যা Dimensity 7300 চিপসেটের রিব্র্যান্ডেড ভার্সন

7,200mAh ব্যাটারি ও 4K ক্যামেরার সাথে আসছে Vivo Y51 Pro, লঞ্চের আগেই দাম ফাঁস

Photo Credit: X/Paras Guglani

Vivo Y51 Pro is tipped to get a large 7,200mAh battery

হাইলাইট
  • Vivo Y51 Pro-এর মুখ্য আকর্ষণ হবে শক্তিশালী 7,200mAh ব্যাটারি
  • আসন্ন ফোনে IP68 + IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে
  • Vivo Y51 Pro একটি 50MP AI ওয়াইড ক্যামেরার সাথে আসবে
বিজ্ঞাপন

Vivo V70 Series ভারতে লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। সংস্থাটি এবার Y সিরিজের অধীনে একটি নতুন ফোন দেশের বাজারে আনতে চলেছে। নয়া মডেলের নাম হল Vivo Y51 Pro। কোম্পানি এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। কিন্তু ভিভোর বলার আগেই স্মার্টফোনটির দাম, ডিজাইন, স্পেসিফিকেশন, ও অফার অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসটির মুখ্য আকর্ষণ হতে চলেছে বিশাল 7,200mAh ব্যাটারি। এছাড়াও, Vivo Y51 Pro মডেলে IP68 + IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, অরিজিন আইল্যান্ড, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, এবং 400 শতাংশ ভলিউমের সাথে ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স পাওয়া যাবে।

Vivo Y51 Pro দাম ও অফার

টেক ব্লগার পারস গুগলানির X পোস্ট থেকে Vivo Y51 Pro-এর দাম সম্পর্কে জানা গিয়েছে। এটি দু'টি স্টোরেজ অপশনে বিক্রি হবে। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 24,999 টাকা রাখা হবে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হতে পারে 27,999 টাকা। ফোনটি নোবেল গোল্ড এবং ফেস্টিভ রেড কালার অপশনে উপলব্ধ হবে।

সূত্রের দাবি, ভিভো তাদের নতুন ফোনে বেশ কিছু লঞ্চ অফার দেবে, যার মধ্যে রয়েছে 2,500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটি 10 মাসের জিরো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে। জিও প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীরা 60 দিনের জন্য 10টি OTT অ্যাপে প্রিমিয়াম অ্যাক্সেস পাবে। তবে এই অফারগুলি অফলাইন রিটেল চ্যানেলের জন্য আনা হতে পারে। অনলাইনের জন্য অফার লঞ্চের দিন ঘোষণা হবে।

Vivo Y51 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

রিপোর্ট অনুসারে, ভিভো ওয়াই51 প্রো-এর পিছনে 50 মেগাপিক্সেল AI ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। এটি 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। আসন্ন ফোনটিতে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে। এতে অরিজিন আইল্যান্ড, প্রাইভেট সেফ, ও AI ক্রিয়েশনের মতো সফটওয়্যার ফিচার্স মিলবে।

Vivo Y51 Pro চলবে MediaTek Dimensity 7360 প্রসেসরে, যা আদতে Dimensity 7300 চিপসেটের একটি রিব্র্যান্ডেড ভার্সন। মার্কেটিং পোস্টারে দাবি করা হয়েছে যে এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে প্রায় 9,80,000 পয়েন্টের বেশি স্কোর করেছে। 

প্রসঙ্গত, Vivo Y সিরিজ মূলত মিড রেঞ্জ সেগমেন্টের জন্য তৈরি৷ এই ফোনগুলিতে নির্ভরযোগ্য হার্ডওয়্যার এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয় ঘটতে দেখা যায়  Vivo Y51 Pro সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি সংস্থা৷ আশা করা যায় যে ভিভো শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  2. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  3. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  4. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  5. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  6. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  7. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  8. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  9. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  10. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »