Moto G37 Power পারফরম্যান্সের দিক থেকে MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে।
Photo Credit: Motorola
Moto G37 Power has a 7,000mAh battery, supporting 30W TurboPower charging
Moto G37 Power আজ লঞ্চ হল। এটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সাথে বাজারে এসেছে। সংস্থার দাবি, ব্যাটারি একবার চার্জ দিলে তিন দিনের বেশি (78 ঘন্টা) পর্যন্ত ব্যবহার করা যাবে। রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে স্মার্টফোনের মাধ্যমে স্মার্টওয়াচ, TWS ইয়ারবাডস, ও ব্লুটুথ হেডফোনের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে। মোটোরোলার নয়া ফোনে Dolby Atmos সাউন্ড, স্টেরিও স্পিকার, ডুয়াল ব্যান্ড WiFi, 3.5 মিমি হেডফোন জ্যাক, NFC (অপশনাল), হাই-রেজ অডিও, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিংয়ের মতো ফিচার্স পাওয়া যাবে।
মোটো জি37 পাওয়ার স্মার্টফোনের সামনে 6.67 ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ এবং সমস্ত ধরনের আঘাত থেকে রক্ষা করতে Corning Gorilla Glass 7i কভার আছে। সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসিয়াল রিকগনিশন ফিচার মিলবে।
Moto G37 Power ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/2.2 অ্যাপারচার এবং কোয়াড পিক্সেল টেকনোলজির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর (লাইট ও ফ্লিকার) নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 8 মেগাপিক্সেলের (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে। এই চিপসেট Mali-G57 জিপিইউ, 4 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম, ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত। র্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। আবার মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানোর সুবিধা মিলবে।
এই হ্যান্ডসেটে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 30 ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং 6.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8,89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে।
Moto G37 Power মডেলের দাম ইউরোপে 279 ইউরো (4 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 31,200 টাকা সমান। এটি বর্তমানে জার্মানিতে পাওয়া যাচ্ছে। ফোনটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ: প্যানটোন ক্যাপরি, প্যানটোন ইমপেনেট্রেবল, এবং প্যানটোন নটিক্যাল ব্লু। মোটোরোলা তাদের নয়া ফোন ভারতে কবে লঞ্চ করতে পারে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999