Realme GT 7T লঞ্চ প্রাইসের থেকে 7,000 টাকা কম দামে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে।
Realme GT 7T supports 125W wired fast charging
সস্তায় ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনতে চান? Realme সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আপনার জন্য। Realme GT 7T এখন সরাসরি 7,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এই ডিসকাউন্টের মধ্যে কোনও লুকনো ব্যাঙ্ক অফার অথবা এক্সচেঞ্জ বেনিফিট নেই। ফোনটিকে লঞ্চ প্রাইসের থেকে 7,000 টাকা কম দামে বিক্রি করছে ফ্লিপকার্ট। ফলে এটি 30,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন ডিল হতে পারে। Realme GT 7T মডেলে শক্তিশালী Dimensity 8400 Max চিপসেট, 7,000mAh ব্যাটারি, IP69 রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, VC কুলিং সিস্টেম, 120W ফাস্ট চার্জিং, ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ আছে।
Realme GT 7T ভারতে গত বছর মে মাসে এসেছিল। তখন 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের দাম 34,999 টাকা ছিল। ফ্লিপকার্টে বর্তমানে ফোনটিকে 27,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 7,000 টাকা ছাড়। মাঝের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এখন পাওয়া যাচ্ছে 30,499 টাকায়। যেখানে লঞ্চের সময় দাম 37,999 টাকা ছিল। যার অর্থ হল এই ভ্যারিয়েন্টের দাম 7,500 টাকা কমেছে।
টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা রেখেছিল রিয়েলমি। বর্তমানে এটি ফ্লিপকার্টে 32,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 9,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা। এর থেকে কম দামে 512 জিবি স্টোরেজ আর কোনও ফোন দেবে না। Realme GT 7T আইসসেন্স ব্লু, রেসিং ইয়েলো, এবং আইসসেন্স ব্লু কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, Realme GT 7 মডেলের সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 6,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,264 x 2,780 পিক্সেল), ও 360 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এতে চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি ডাইমেনসিটি 8400 ম্যাক্স প্রসেসর দেওয়া হয়েছে।
রিয়েলমি জিটি 7টি-এর 7,000mAh ব্যাটারি 125W চার্জারের মাধ্যমে 42 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আবার 0-50 শতাংশ চার্জ হতে মাত্র 15 মিনিট সময় লাগবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা ইউনিট আছে।
রিয়ার ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাআওয়াইড ক্যামেরা পাওয়া যায়। সামনের ও পিছনের উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটি Android 15-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale