Moto G87 গ্লোবাল মার্কেটে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Moto G87 is equipped with a 200-megapixel main camera
Moto G87 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। মোটোরোলার নতুন ফোনের প্রধান আকর্ষণ হল 200 মেগাপিক্সেল ক্যামেরা। এটি Moto G সিরিজের আগের মডেলগুলির তুলনায় ফটোগ্রাফি, ডিসপ্লে, ও ডিউরাবিলিটি বিভাগে বড় আপগ্রেড পেয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 রেটিংয়ের সাথে এসেছে। ফলে জল এবং ধুলোর ক্ষতি থেকে সম্পুর্ণ সুরক্ষিত থাকছে। Moto G87 মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 5G কানেক্টিভিটি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Dolby Atmos, NFC, হাই-রেজ অডিও সার্টিফিকেশন, স্টেরিও স্পিকার, 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট, এবং MIL-STD-810 (মিলিটারি গ্রেড) ডিউরাবিলিটি।
মোটো জি87 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 2x লসলেস জুম, এবং আল্ট্রাপিক্সেল প্রযুক্তির সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের f/2.2 অ্যাপারচারযুক্ত আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Moto G87 মডেলের ক্যামেরা সফটওয়্যারে অটো স্মাইল ক্যাপচার ফিচার আছে। এতে পোট্রেট মোডে 24 মিমি, 35 মিমি, ও 50 মিমি ফোকাল লেংথে ছবি তোলার সুবিধা রয়েছে। ডিভাইসটি গুগল ফটোসের সঙ্গে ইন্টিগ্রেটেড, যেখানে ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, রিইমাজিন, এবং অটো ফ্রেমের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক এডিটিং টুলস পাওয়া যায়।
মোটোরোলার নতুন স্মার্টফোনের সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্র্যাচ ও আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে লেটেস্ট Android 16 প্রি-ইনস্টলড আছে।
পারফরম্যান্সের দিক থেকে Moto G87 পিছিয়ে৷ এটি Dimensity 6400 প্রসেসরে রান করে, যা মূলত বাজেট ফোনে ব্যবহৃত হয়। চিপসেটের সাথে 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং UFS 2.2 অনবোর্ড স্টোরেজ যুক্ত। SD কার্ডের মাধ্যমে ইর্ন্টানাল স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটে 5,200mAh ব্যাটারি আছে, যা 30 ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 7.38 মিমি পুরু এবং ওজন 183 গ্রাম।
Moto G87 মডেলের 399 ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 44,200 টাকা সমান। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা, ও মধ্যপ্রাচ্যে পাওয়া যাবে। ফোনটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। মোটোরোলা ভারতে লঞ্চের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications