OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল

OnePlus Pad 4 এমনভাবে তৈরি হয়েছে, যাতে এটি অনেক ইউজারের কাছে ল্যাপটপের বিকল্প হয়ে উঠতে পারে।

OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল

OnePlus Pad 4 is powered by the flagship Snapdragon 8 Elite Gen 5 chipset

হাইলাইট
  • Oneplus Pad 4 আটটি স্পিকার (চারটি বাস + চারটি টুইটার) অফার করছে
  • এটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ট্যাব
  • ট্যাবলেটে 13,380mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
বিজ্ঞাপন

OnePlus Pad 4 আজ ভারতে লঞ্চ হল। এটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর পরিচালিত ট্যাবলেট। ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ট্যাবে অনবদ্য ফিচার্স রয়েছে। এতে ডেক্সটপ বা ল্যাপটপের প্রচুর কাজ করা সম্ভব হবে। OnePlus Pad 4 বিরাট 13,380mAh ব্যাটারির সাথে এসেছে। ডিভাইসের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 13.2 ইঞ্চির ট্রু কালার ডিসপ্লে, 40,760 বর্গমিমি ক্রায়ো-ভেলোসিটি VC কুলিং সিস্টেম, Dolby Vision সাপোর্ট, আটটি স্পিকার (চারটি বাস + চারটি টুইটার), 80W SuperVOOC ফ্ল্যাশ চার্জ, একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, PC স্তরের কানেক্টিভিটি, ইত্যাদি।

OnePlus Pad 4 দাম

OnePlus Pad 4 ট্যাবের 8 জিবি র‍্যাম এবং 256 জিবি ভ্যারিয়েন্ট কিনতে 59,999 টাকা খরচ হবে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের দাম 64,999 টাকা রাখা হয়েছে। আবার কোম্পানির তরফে ক্রেতাদের 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। এর ফলে দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে।

লিমিটেড পিরিয়ড অফারের অধীনে OnePlus Pad 4-এর সাথে OnePlus Stylo Pro পেন বিনামূল্যে পাওয়া যাবে। এটি মে 5 থেকে ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, অ্যামাজন, ও ফ্লিপকার্ট-সহ ভারতের শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে।

OnePlus Pad 4 স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস প্যাড 4 শক্তিশালী 13,380 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি অফার করে৷। সংস্থার দাবি, ফুল চার্জে 20 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 7 ঘন্টা গেমিং, ও 54 দিনের স্ট্যান্ডবাই টাইম মিলবে। ট্যাবের সামনে 13.2 ইঞ্চির 12-বিট ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3.4K রেজোলিউশন (3,392 x 2,400 পিক্সেল), ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ট্যাবলেটের ব্যাক ও ফ্রন্টে যথাক্রমে 13 ও 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

ওয়ানপ্লাসের নতুন ট্যাবে ব্যবহৃত স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর AnTuTu বেঞ্চমার্ক সাইটে 41,86,268 স্কোর করতে সক্ষম হয়েছে। চিপটি LPDDR5X র‍্যাম ও হাই-পারফরম্যান্স UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে অনেকটা এরিয়া জুড়ে ভিসি কুলিং চেম্বারের পাশাপাশি, গ্রাফিন পদার্থ আছে, যা 120 FPS-এ গেম খেলার সময় তাপমাত্রা 38.6 ডিগ্রির মধ্যে রাখবে। সফটওয়্যারের দিক থেকে OxygenOS 16 (Android 16) প্রি-ইনস্টল করা আছে।

OnePlus Pad 4 এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি অনেক ইউজারের কাছে ল্যাপটপের বিকল্প হয়ে উঠতে পারে। ট্যাবটির 12 জিবি মডেলে একসঙ্গে পাঁচটি উইন্ডো খোলা রেখে নিজের মতো রিসাইজ করা যাবে। এতে AI রাইটার, AI সামারি, AI ট্রান্সলেট, এবং AI পেইন্টারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার আছে। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ট্যাবটি একটি পেন্সিলের থেকেও পাতলা৷ এটি 5.94 মিমি পুরু।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »