Motorola Edge 70 Pro Axis বা HDFC ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
Photo Credit: Flipkart/Motorola
Motorola Edge 70 Pro has a 50-megapixel selfie camera
Motorola Edge 70 Pro গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ Edge সিরিজের এই নতুন স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা ডিসকাউন্ট অফার করছে মোটোরোলা। ফোনে Dimensity 8500 Extreme চিপসেট থাকার কারণে পারফরম্যান্স নিয়ে অভিযোগের জায়গা থাকবে না। Motorola Edge 70 Pro মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 144Hz রিফ্রেশ রেট, 90W TurboPower ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, Dolby Atmos সাউন্ড, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, VC কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ইত্যাদি। এটি তিনটি বড় Android OS আপগ্রেড পাবে।
Motorola Edge 70 Pro-এর দাম ভারতে 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিব স্টোরেজ আছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 41,999 টাকা খরচ হবে। তবে Axis এবং HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। ফলে দুই মডেলের দাম যথাক্রমে 36,999 টাকা এবং 39,999 টাকায় নেমে আসবে।
এছাড়াও, Axis Flipkart ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,848 টাকা ক্যাশব্যাক (বেস মডেল) মিলবে। Flipkart SBI কার্ডে 1,948 সাশ্রয় করা যাবে। ডিভাইসটি ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি প্যানটোন লিলি হোয়াইট, প্যানটোন টি, ও প্যানটোন টাইটান কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, মোটোরোলা এজ 70 প্রো 6.8 ইঞ্চির 10-বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, 5,200 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন বর্তমান। এই হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টলড করা আছে, যা Android 19 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।
Motorola Edge 70 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 সেন্সর, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে সক্ষম।
মোটোরোলার নতুন ফোনে 4 ফ্যাব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 8500 এক্সট্রিম প্রসেসর দেওয়া হয়েছে৷ চিপটির সর্বোচ্চ ক্লক স্পিড 3.4 গিগাহার্টজ। ডিভাইসে 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 90 ওয়াট ওয়্যার্ড ও 5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features
Indian Rhythm Action Game Suri: The Seventh Note Will Launch on October 30; Pre-Orders Now Live