Moto G87 জানুয়ারিতে লঞ্চ হওয়া Moto G67 ও Moto G77-এর তুলনায় ক্যামেরা বিভাগে বড় আপগ্রেড পাচ্ছে।
Photo Credit: Motorola
Moto G87 is expected to debut soon
Moto G সিরিজের ফোনে এবার 200 মেগাপিক্সেল ক্যামেরা। Moto G87 প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই। মোটোরোলা নিজে ফোনটির লঞ্চের ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেনি। কিন্তু তার আগেই একটি রিপোর্ট আপকামিং স্মার্টফোনের ডিজাইন এবং ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছে। এটি জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Moto G67 এবং Moto G77-এর চেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড অফার করতে চলেছে, বিশেষ করে ফটোগ্রাফি ডিপার্টমেন্টে। Moto G87 একটি সেলফি ক্যামেরা এবং তিনটি ব্যাক ক্যামেরা সেটআপের সাথে আসছে। এই ফোন Dimensity 6000 সিরিজের 5G প্রসেসরে চলবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
টিপস্টার ইভান ব্ল্যাস মোটো জি87 মডেলের অফিসিয়াল দেখতে রেন্ডার শেয়ার করেছেন, যেখানে হ্যান্ডসেটের ডিজাইন স্পষ্টভাবে দেখা গিয়েছে। সেলফি ক্যামেরার জন্য ফোনের সামনে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। রেন্ডার অনুসারে, এটি Panone Overture Gray (ডার্ক স্লেট গ্রে) এবং Pantone Blue Atoll (সায়ান) কালার অপশনে উপলব্ধ হবে। এতে Dimensity 6100+, Dimensity 6300 বা Dimensity 6400 চিপসেট থাকতে পারে।
moto g87 (200MP) pic.twitter.com/5ntLymEKsh
— Evan Blass (@evleaks) April 29, 2026
ডিজাইনের দিক থেকে Moto G87 অনেকটা Moto G67 এবং Moto G77-এর মতো। তিনটি ফোনেই ফ্ল্যাট ডিসপ্লে ও চৌকো ক্যামেরা মডিউল রয়েছে। রিপোর্ট বলছে, এই ফোন আর্কটিক সিল, ব্ল্যাক অলিভ, নীল, এবং শেডেড স্প্রাউস প্যানটোন রঙের বিকল্পেও আসতে পারে। যদি খবর সত্যি হয়, তাহলে ফোনটি 200 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে মিড-রেঞ্জে সাড়া ফেলতে পারে। উল্লেখ্য, Moto G67 ও Moto G77 যথাক্রমে 50 এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সজ্জিত।
Moto G87 লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে ফোনটি শীঘ্রই বাজারে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ সম্প্রতি ফোনটি একটি রিটেল ওয়েবসাইটে স্পট করা হয়েছিল। সেখানে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 407 ইউরোতে লিস্টেড ছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 44,480 টাকা। প্রসঙ্গত, আজ Motorola Edge 70 Pro-এর সেল শুরু হয়েছে৷ ফোনের দাম 38,999 টাকা (8 জিবি + 256 জিবি) থেকে স্টার্ট।
অন্য দিকে, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা। তবে কোম্পানি HDFC ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্ট 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে৷ ফলে এদের দাম যথাক্রমে 36,999 টাকা এবং 39,999 টাকায় নেমে আসবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেট, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, Dolby Atmos সাউন্ড, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং VC কুলিং সিস্টেম ফিচার্স রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications