Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G প্রথম 2024 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল।
Photo Credit: Redmi
Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ Dimensity 7300 Ultra ও Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহার করেছে
Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G-এর Prime এডিশন লঞ্চ হয়েছে। Redmi Note 14 Pro সিরিজ 2024 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। আর এপ্রিলের শেষ লগ্নে দুই স্মার্টফোনের নতুন সংস্করণ বাজারে এনেছে শাওমি। Note 14 Pro 5G এবং Note 14 Pro+ 5G Prime Edition যথাক্রমে Dimensity 7300 Ultra ও Snapdragon 7s Gen 3 প্রসেসর দ্বারা চালিত। উভয় মডেলে কার্ভড ডিসপ্লে, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইনফ্রারেড ব্লাস্টার, IP68 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, 90W ফাস্ট চার্জিং (Pro ভার্সনে 45W), এবং Dolby Atmos সাউন্ডের মতো ফিচার্স রয়েছে।
Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G Prime Edition অ্যামাজনে বিক্রি হচ্ছে। Note 14 Pro 5G প্রাইম এডিশন 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ। দাম যথাক্রমে 26,999 টাকা ও 28,999 টাকা রাখা হয়েছে। তবে ই-কমার্স সংস্থাটি 3,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করায় দাম যথাক্রমে 23,999 টাকা ও 25,999 টাকায় নেমে আসবে। এটি শ্যাম্পেন গোল্ড, ফ্যান্টম পার্পল, গ্রীন, ও টাইটান ব্ল্যাক রঙে কেনা যাচ্ছে।
Note 14 Pro+ 5G Prime এডিশনও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হচ্ছে। দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। এখানেও 3,000 টাকা কুপন ছাড় পাওয়া যাবে। অর্থাৎ দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 28,999 টাকা এবং 30,999 টাকায় নেমে আসবে। এটি স্পেকট্রার ব্লু, ফ্যান্টম পার্পল, ও টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
প্রোডাক্ট পেজে দেওয়া তথ্য অনুসারে, প্রাইম এডিশনের সাথে আগের রেডমি নোট 15 প্রো বা রেডমি নোট 15 প্রো+ মডেলের কোনও পার্থক্য নেই। স্পেসিফিকেশন থেকে শুরু করে ডিজাইন, দাম বা ফিচার, সমস্ত কিছু অপরিবর্তিত রয়েছে। কেবলমাত্র অ্যামাজনে বিক্রিত ইউনিটগুলিকে আলাদা চিহ্নিত করার জন্য "Prime Edition" নাম ব্যবহার হচ্ছে। প্রথম লঞ্চের সময় এই ফোনগুলি ফ্লিপকার্ট ও শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে উপলব্ধ ছিল।
Note 14 Pro 5G এবং Note 14 Pro+ যথাক্রমে 5,500mAh ও 6,200mAh ব্যাটারির সাথে এসেছে। প্রো মডেলের পিছনে 50MP (প্রাইমারি) + 2MP (ম্যাক্রো) + 8MP (আল্ট্রাওয়াইড) ক্যামেরা আছে, যেখানে প্রো+ ভ্যারিয়েন্টে অন্য দুই ক্যামেরা এক থাকলেও ম্যাক্রো ক্যামেরার পরিবর্তে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যুক্ত হয়েছে।
Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ উভয় মডেলেই 6,67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 1.5K রেজোলিউশন, এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset