Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল

Realme Note 80 ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স এবং আর্মরশেল প্রোটেকশন রয়েছে৷

Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল

Photo Credit: Realme

Realme Note 80 features MIL-STD-810H military-grade impact resistance

হাইলাইট
  • Realme Note 80-এর সামনে 90Hz ডিসপ্লে আছে
  • এটি 15W ফাস্ট চার্জিং ও 6,300mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনে 7.94 মিমি বডি এবং ফ্ল্যাট ফ্রেম ডিজাইন রয়েছে
বিজ্ঞাপন

Realme C83 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে৷ নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটির দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ রিয়েলমি এখন এই ফোনের থেকেও 5,000 টাকা সস্তায় আরও একটি নয়া মডেল লঞ্চ করেছে, যার নাম Realme Note 80৷ এটি 6,300mAh ব্যাটারি এবং 90Hz ডিসপ্লের সাথে এসেছে৷ রিয়েলমির নতুন ফোনে 10x ডিজিটাল জুম-যুক্ত ক্যামেরা, ডুয়াল ন্যানো সিম, IP54 রেটিং, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, 7.94 মিমি বডি, এবং ফ্ল্যাট ফ্রেম ডিজাইন আছে৷  Realme Note 80 প্রায় 1.8 মিটার উচ্চতা থেকে পড়লেও ক্ষতি ছাড়াই টিকে থাকবে৷

Realme Note 80 স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

রিয়েলমি নোট 80 স্মার্টফোনের সামনে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 563 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), সর্বাধিক 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। হ্যান্ডসেটের স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ। এতে Android 15 ভিত্তিক Realme UI 6.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।

রিয়েলমির নয়া ফোনে Unisoc T7250 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে না৷ অক্টা-কোর 4G চিপটি 4 জিবি LPDDR4X র‍্যাম ও 64 জিবি + 128 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসে 15W ফাস্ট চার্জিং সহ 6,300mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করছে, দীর্ঘ 4 বছর ব্যবহার করার পরেও ব্যাটারির স্বাস্থ্য 80 শতাংশ বজায় থাকবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Realme Note 80 এর পিছনে অটোফোকাস ও f/2.0 অ্যাপারচার-যুক্ত একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) বর্তমান। রিয়ার ক্যামেরায় পোট্রেট মোড, নাইট মোড, ডুয়াল-ভিউ ভিডিও, ও Panorama-এর মতো ফিচার্স পাওয়া যায়। এটি 30fps-এ 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে৷ 

ডিউরাবিলিটির কথা বললে, রিয়েলমির নতুন ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স এবং আর্মরশেল প্রোটেকশন রয়েছে৷ এতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য বেসিক IP54 রেটিং আছে৷ Realme Note 80 এর বেস 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম ইন্দোনেশিয়াতে 16,99,000 IDR (প্রায় 9,000 টাকা) রাখা হয়েছে৷

অন্য দিকে, 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 11,000 টাকা৷ ফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি৷ প্রসঙ্গত, Realme C83 5G কম দামে বেশ কিছু দারুণ ফিচার্সের সাথে এ দেশে এসেছে। এতে 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, ও সেগমেন্টের বৃহত্তম ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।

  • KEY SPECS
  • NEWS
Display 6.74-inch
Processor Unisoc T7250
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6300mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  2. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  3. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  4. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  5. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  6. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  7. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  8. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  9. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  10. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »