শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়

iPhone 17e ও MacBook Neo ল্যাপটপের সেল বুধবার (মার্চ 11) থেকে ভারতে শুরু হয়েছে।

শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়

Photo Credit: Apple

Apple iPhone 17e and MacBook Neo are now available for purchase in India

হাইলাইট
  • iPhone 17e বেস 256 জিবি স্টোরেজের দাম 64,900 টাকা
  • MacBook Neo ল্যাপটপের স্টার্টিং প্রাইস 69,900 টাকা
  • Apple স্টুডেন্টদের জন্য 10,000 টাকা এডুকেশন ডিসকাউন্ট অফার করছে
বিজ্ঞাপন

iPhone 17e ও MacBook Neo-এর সেল বুধবার (মার্চ 11) ভারতে শুরু হয়েছে। iPhone 17e যেমন Apple-এর সবচেয়ে সস্তা ফোন, তেমনই MacBook Neo সংস্থার সবথেকে কম দামের ল্যাপটপ। বাজেট আইফোনে পাওয়ারফুল A19 প্রসেসর, 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, 256 জিবি বেস স্টোরেজ, ও ম্যাগসেফ চার্জিং সাপোর্ট আছে। মাত্র 1.23 কেজি ওজনের MacBook Neo ল্যাপটপ A18 Pro চিপসেট, 13 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে, macOS Tahoe, 1080p ফেসটাইম ক্যামেরা, ও 16 ঘন্টা ব্যাটারি লাইফের সাথে এসেছে। ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকা এডুকেশন ডিসকাউন্ট অফার করছে অ্যাপল।

iPhone 17e দাম ও স্পেসিফিকেশন

iPhone 17e মডেলের বেস 256 জিবি স্টোরেজের দাম  64,900 টাকা রাখা হয়েছে। আর 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 84,900 টাকা। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ও সফ্ট পিঙ্ক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে। বাজেট আইফোন 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে। এটি 1,200 নিট পিক ব্রাইনটেস, 60 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,170 x 2,532 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, একটি 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা আছে।

মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.6 অ্যাপারচার আছে। আইফোন 17ই ডলবি ভিশন সাপোর্টের সাথে 60fps-4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কল করার জন্য, 12 মেগাপিক্সেলের ট্রুডেপ্থ ক্যামেরা আছে। ফোনটি 15W পর্যন্ত Qi2 এবং ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং অফার করে।

Macbook Neo দাম ও স্পেসিফিকেশন

MacBook Neo ল্যাপটপের দাম ভারতে 69,900 টাকা থেকে শুরু হচ্ছে। এতে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। 512 জিবি স্টোরেজ ভার্সন কিনতে 79,900 টাকা খরচ হবে। অ্যাপল ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকা এডুকেশন ডিসকাউন্ট দিচ্ছে, ফলে দাম 59,900 টাকায় নেমে আসবে। ল্যাপটপটি সাইট্রাস, ব্ল্যাশ, ইন্ডিগো, ও সিলভার কালার অপশনে উপলব্ধ।

ম্যাকবুক নিও ল্যাপটপের সামনে 13 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা 500 নিট পিক ব্রাইটনেস ও 2,408 x 1,506 পিক্সেল রেজোলিউশন  অফার করে। Apple দাবি করছে, A18 Pro প্রসেসর চালিত MacBook Neo প্রতিদিনের কাজ Intel Core Ultra 5 ল্যাপটপের চেয়ে 50 শতাংশ দ্রুতগতিতে করতে সক্ষম। এমনকি অন-ডিভাইস AI ভিত্তিক কাজ তিনগুণ দ্রুত করবে। 

MacBook Neo-এর ভিতরে ফ্যান না থাকায় নিঃশব্দে কাজ করবে। সংস্থা 16 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়ার দাবি করছে। 16টি কোরযুক্ত নিউরাল ইঞ্জিন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স ডিভাইসের ভিতরে ম্যানেজ করে। ল্যাপটপের ডান পাশে 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »