Apple এখনও পর্যন্ত যত ল্যাপটপ বাজারে এনেছে, সেগুলোর মধ্যে MacBook Neo সবচেয়ে কম দামের।
Photo Credit: Apple
MacBook Neo is claimed to offer up to 16 hours of battery life on a charge.
Apple MacBook Neo: অ্যাপলের সাশ্রয়ী মূল্যের ম্যাকবুক মডেলকে ঘিরে সমস্ত জল্পনার অবসান। আজ সংস্থার তরফে লঞ্চ করা হল ম্যাকবুক নিও ল্যাপটপ। টেক জায়ান্টটি এখনও পর্যন্ত যত ল্যাপটপ বাজারে এনেছে, সেগুলোর মধ্যে নিও সবচেয়ে কম দামের। এটি A18 Pro চিপসেটের সাথে এসেছে, যা iPhone 16 Pro সিরিজে ব্যবহৃত হয়েছে। MacBook Neo অসাধারণ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্মুথ macOS, দারুণ ডিসপ্লে, দুর্ভেদ্য সিকিউরিটি, ও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সৌজন্যে অন্যান্য ব্র্যান্ডগুলির উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপকে টেক্কা দিতে চলেছে। এটি চারটি আকর্ষণীয় রঙের বিকল্পে উপলব্ধ।
ম্যাকবুক নিও ল্যাপটপের দাম ভারতে 69,900 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। 512 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 79,900 টাকা রাখা হয়েছে। অ্যাপল ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকা এডুকেশন ডিসকাউন্ট দিচ্ছে, ফলে দাম 59,900 টাকায় নেমে আসবে। ল্যাপটপটি সাইট্রাস, ব্ল্যাশ, ইন্ডিগো, ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে। আজ থেকেই অগ্রিম অর্ডার করা যাবে। অ্যাপলের ওয়েবসাইট ও অনুমোদিত রিটেল স্টোরে মার্চ 11 থেকে সেল শুরু হবে।
ম্যাকবুক নিও ল্যাপটপের ওজন মাত্র 1.23 কেজি৷ কম দাম হওয়া সত্ত্বেও অ্যালুমিনিয়াম বডি প্রিমিয়াম ফিলিং বজায় রেখেছে। সামনের দিকে 13 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা 500 নিট পিক ব্রাইটনেস ও 2,408 x 1,506 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। ল্যাপটপে ম্যাজিক কিবোর্ড ও টাচ আইডির সুবিধা আছে। এটি লেটেস্ট macOS Tahoe-এ রান করে। সাথে ডুয়াল স্পিকার ও 1080p ফেসটাইম ক্যামেরা দেওয়া হয়েছে।
Apple-এর দাবি, A18 Pro প্রসেসর চালিত MacBook Neo প্রতিদিনের কাজ Intel Core Ultra 5 ল্যাপটপের চেয়ে 50 শতাংশ দ্রুতগতিতে করতে সক্ষম। এমনকি অন-ডিভাইস AI ভিত্তিক কাজ তিনগুণ দ্রুত করবে। 16টি কোরযুক্ত নিউরাল ইঞ্জিন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স ডিভাইসের ভিতরে ম্যানেজ করে, ফলে সবকিছু প্রাইভেট থাকে। পাঁচ-কোরের জিপিইউ ক্যাজুয়াল গেমিং এবং ফটো এডিটিং দক্ষতার সাথে সামলাবে।
MacBook Neo-এর ভিতরে ফ্যান না থাকায় নিঃশব্দে কাজ করবে। সংস্থা 16 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। আইফোন মিররিং সাপোর্ট থাকায় ল্যাপটপের স্ক্রিন থেকেই সরাসরি আইফোনের ডিসপ্লে দেখা যাবে। ডিভাইসটি Wi-Fi 6E ও ব্লুটুথ 6 কানেক্টিভিটি সাপোর্ট করে। ল্যাপটপের ডান পাশে 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে। এটি একটি ইউএসবি 3.0 টাইপ-সি ও ইউএসবি 2.0 টাইপ-সি পোর্টের সাথে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale