iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে

অ্যাপলের দাবি, iPhone 17e-এর সেরামিক শিল্ড 2 কভার আগের প্রজন্মের তুলনায় স্ক্র্যাচ থেকে তিন গুণ বেশি সুরক্ষা প্রদান করে।

iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে

Photo Credit: Apple

iPhone 17e is priced at Rs. 64,900 for the 256GB base model in India

হাইলাইট
  • iPhone 17e একটি 48MP ব্যাক ক্যামেরা ও 12MP ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে
  • Apple-এর বাজেট আইফোন A19 প্রসেসর দ্বারা চালিত
  • iPhone 17e অবশেষে ম্যাগসেফ চার্জিং সাপোর্ট পেয়েছে
বিজ্ঞাপন

iPhone 17e অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়েছে। এটি iPhone 17 সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ও পূর্বসূরী iPhone 16e মডেলের তুলনায় একাধিক আপগ্রেড অফার করে। Apple কোম্পানির নতুন বাজেট আইফোনে শক্তিশালী A19 প্রসেসর, 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, সিরামিক শিল্ড ডিসপ্লে প্রোটেকশন, ম্যাগসেফ সাপোর্ট, উন্নত ডিউরাবিলিটি, ও 256 জিবি + 512 জিবি ইন-বিল্ট স্টোরেজ রয়েছে। iPhone 17e সিরিজের অন্য তিন ফোনের মতো স্যাটেলাইট ভিত্তিক এমার্জেন্সি SOS ফিচারের সাথে এসেছে। Apple তাদের নতুন ডিভাইসে ডলবি ভিশনের সাথে 4K ভিডিও রেকর্ড সাপোর্ট দিয়েছে।

iPhone 17e দাম

iPhone 17e ভারতে 64,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি 256 জিবি স্টোরেজের দাম। অর্থাৎ বেস মডেলের স্টোরেজ বেড়ে দ্বিগুণ হয়েছে। স্ট্যান্ডার্ড iPhone 17 মডেলের লঞ্চ প্রাইসের চেয়ে 18,000 টাকা কম খরচ হবে। নতুন আইফোনের 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 84,900 টাকা রাখা হয়েছে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ও সফ্ট পিঙ্ক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে। Apple মার্চ 11 থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু করবে।

iPhone 17e ডিসপ্লে ও ক্যামেরা

আইফোন 17ই মডেলের সামনে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে। এটি 1,200 নিট পিক ব্রাইনটেস, 60 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,170 x 2,532 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। অ্যাপলের দাবি, স্ক্রিনের উপর ব্যবহৃত সেরামিক শিল্ড 2 স্ক্র্যাচ থেকে আগের প্রজন্মের তুলনায় তিন গুণ বেশি সুরক্ষা প্রদান করে। এতে উন্নত অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং রয়েছে, যার ফলে বেশি রোদের মধ্যেও স্ক্রিনের দৃশ্যমানতা কমবে না।

ফটোগ্রাফির জন্য, iPhone 17e একটি 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরার সাথে এসেছে। এটি ইন-সেন্সর ক্রপিং প্রযুক্তির মাধ্যমে অপটিক্যাল কোয়ালিটি 2x জুম প্রদান করতে সক্ষম। অর্থাৎ টেলিফটো লেন্স ছাড়াই জুম শট পরিষ্কার তোলা যাবে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.6 অ্যাপারচার আছে।

বাজেট আইফোনে দামি iPhone 17-এর মতো অ্যাকশন মোড বা সিনেম্যাটিক ভিডিও ফিচার নেই। তবে ডলবি ভিশন সাপোর্টের সাথে 60fps-4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি এবং ভিডিও কল করার জন্য সামনে 12 মেগাপিক্সেলের ট্রুডেপ্থ ক্যামেরা বর্তমান।

iPhone 17e প্রসেসর, চার্জিং, ব্যাটারি, অন্যান্য ফিচার্স

iPhone 17e ফোনে A19 চিপসেট রয়েছে। এটি ছয়টি কোর নিয়ে গঠিত একটি সিপিইউ যার মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন বর্তমান। অ্যাপল জানিয়েছে, বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে, যার মধ্যে অ্যাপল ইন্টেলিজেন্স অর্ন্তভুক্ত। কোম্পানি বাজেট আইফোনে নিজস্ব C1X সেলুলার মোডেম ব্যবহার করেছে, যা কম শক্তি খরচ করে।

Apple অবশেষে iPhone 17e-তে ম্যাগসেফ সাপোর্ট যুক্ত করেছে। ফলে কম্প্যাটিবল চার্জার, ওয়ালেট, এবং কেস আইফোনের গায়ে সেঁটে থাকবে। ফোনটি 15W পর্যন্ত Qi2 এবং ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং অফার করে। ইউএসবি  সি চার্জিংয়ের ক্ষেত্রেও আপগ্রেড এসেছে। উপযুক্ত চার্জারে 30 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যাবে৷ তবে কোম্পানি ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করেনি।

নতুন বাজেট আইফোন iOS 26-এর সাথে এসেছে, যা লাইভ ট্রান্সলেশন ও অন- ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সার্চের মতো একাধিক স্মার্ট ফিচার্স অফার করে। ফোনে IP68 জল ও ধুলোরোধী রেটিংও আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »