HoloCoder প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা অব্যবহৃত আলোও কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
Photo Credit: Unsplash/Josh Power
HoloCoder aims to improve low-light smartphone photography
বিগত কয়েক বছরে স্মার্টফোন ক্যামেরায় বড় মাপের বিবর্তন ঘটেছে। প্রযুক্তির কল্যাণে এখন তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোনও বাজারে চলে এসেছে। আবার ক্যামেরার আকার না বাড়িয়েই কীভাবে ছবির গুণমান উন্নত করা যায়, তা নিয়ে ক্রমাগত পরীক্ষা চালাচ্ছে স্মার্টফোন নির্মাতারা। ডাইনামিক রেঞ্জ উন্নত করতে ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটি বা LOFIC টেকনোলজির কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এবার স্মার্টফোন ফটোগ্রাফিতে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে নতুন অপটিক্যাল প্রযুক্তি। যার নাম হলোকোডার (HoloCoder)। দাবি করা হচ্ছে, এটি কম আলোতে ভাল ছবি তুলতে সাহায্য করবে। প্রযুক্তিটি পর্যাপ্ত আলোর অনুপস্থিতিতে ছবির সুক্ষ্ম ডিটেলস ধরে রাখতে সক্ষম বলে জানানো হয়েছে।
বেশিরভাগ স্মার্টফোন ক্যামেরার অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হল বেয়ার ফিল্টার। এটি এক ধরনের কালার ফিল্টার অ্যারে, যা ইমেজ সেন্সরের উপরে বসানো থাকে। এর কাজ হল লাল, সবুজ, ও নীল (আরজিবি) রঙের তথ্য সংগ্রহে সেন্সরকে সাহায্য করা, যাতে রঙিন ছবি তোলা সম্ভব হয়।
এই পদ্ধতির একটি বড় সীমাবদ্ধতা রয়েছে৷ ক্যামেরায় প্রবেশ করা আলোর অনেকটাই ইমেজ সেন্সর পর্যন্ত পৌঁছতে পারে না। ওয়্যার্ডের রিপোর্ট বলছে, সেন্সরে পৌঁছনোর আগেই বেয়ার ফিল্টার প্রায় 60 শতাংশ আলো শোষণ করে নষ্ট করে দিতে পারে। আমেরিকার অপটিক্স সংস্থা মেটালেন্জ সম্প্রতি ইজরায়েলি স্টার্টআপ PxE হলোগ্রাফিক ইমেজিং কিনে নিয়েছে।
ওই সংস্থাই হলোকোডার নামে একটি বিকল্প প্রযুক্তি তৈরি করেছে। রিপোর্ট অনুসারে, এই প্রযুক্তিতে ইমেজ সেন্সরের ঠিক উপরে একটি খুব ক্ষুদ্র অপটিক্যাল স্তর বসানো হয়। এটি আলো শোষণ করার পরিবর্তে আলোক তরঙ্গ বাঁকিয়ে সেন্সরের পিক্সেলের দিকে ঠেলে পাঠায়। অর্থাৎ ক্যামেরায় প্রবেশ করা অব্যবহৃত আলোও কাজে লাগানোর সুযোগ তৈরি হয়।
Metalenz দাবি করছে, এই প্রযুক্তি ব্যবহার করলে একটি ক্যামেরা সেন্সর আগের তুলনায় আড়াই গুণ বেশি আলো সংগ্রহ করতে পারবে। প্রযুক্তিটি স্মার্টফোনে থাকলে কম আলোতে ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যেতে পারে। অতিরিক্ত আলো সংগ্রহ করার সুবিধা থাকায় হাই-কনট্রাস্ট দৃশ্যেও ছবির আরও ডিটেলস ধরে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সূর্যাস্তের দৃশ্য বা উজ্জ্বল জানালার সামনে দাঁডিয়ে থাকা সেলফির ক্ষেত্রে ছবির উজ্জ্বল (হাইলাইটস) ও অন্ধকার (শ্যাডো) ডিটেলস একসঙ্গে ধরে রাখা কঠিন হয়ে পড়ে। HoloCoder টেকনোলজি সেই সমস্যার সমাধানে কাজে লাগবে।
প্রথাগত স্মার্টফোনে কোনও বস্তুর সঙ্গে ক্যামেরার দূরত্ব নির্ধারণ করতে সেকেন্ডারি ক্যামেরা, আলাদা ডেপ্থ সেন্সর বা সফটওয়্যার নির্ভর প্রসেসিংয়ের সাহায্য নেওয়া হয়। যেখানে হলোকোডার একই অপটিক্যাল স্তরের মাধ্যমে আলো ও গভীরতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে বলে দাবি করা হচ্ছে। ফলে ক্যামেরায় অতিরিক্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট বসানোর প্রয়োজনীয়তা কমবে। নকশা আরও সরল করা যাবে ও জায়গার সাশ্রয় হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
LinkedIn Testing Frequent Profile Viewer Feature for Premium Subscribers: Report