2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে

শাওমির তিনটি ফোন 2027-এর শুরুতে ভারতে আসতে পারে।

2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে

Photo Credit: Xiaomi

Xiaomi 18 Pro is expected to launch in India in the first week of January 2027

হাইলাইট
  • Xiaomi 18 Pro ও Redmi Note 17 Aura ভারতে আসতে পারে জানুয়ারিতে
  • Xiaomi 18 Pro মডেলে দাম প্রায় 1.5 লক্ষ টাকা রাখা হতে পারে
  • Xiaomi 18T আগামী বছর মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ হতে পারে ভারতে
বিজ্ঞাপন

2027 সাল তুফানি গতিতে শুরু করতে পারে শাওমি (Xiaomi)। নতুন বছরের গোড়ায় ভারতের বাজারে একাধিক নতুন ফোন লঞ্চ করতে পারে চাইনিজ টেক জায়ান্টটি। প্রিমিয়াম ও মিড-রেঞ্জ, উভয় বিভাগে নয়া স্মার্টফোন নিয়ে আসতে পারে তারা। সূত্রের তরফে দাবি করা হচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে Xiaomi 18 Pro এবং নতুন Redmi Note 17 Aura মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাসে Xiaomi 18T বাজারে আসতে পারে বলেও জানা গিয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে এ দেশে রিলিজ হয়েছিল Xiaomi 13 Pro। ফলে প্রায় চার বছর পর শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের প্রো মডেল ভারতে আসছে।

শাওমির তিনটি ফোন 2027-এর শুরুতে ভারতে আসতে পারে

টিপস্টার অভিষেক যাদব এক্সের একটি পোস্টে দাবি করেছেন, Xiaomi 18 Pro আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। ফোনটির বিক্রি দ্বিতীয় সপ্তাহ থেকে আরম্ভ হতে পারে। যাদবের দাবি, স্মার্টফোনটির দাম প্রায় 1.5 লক্ষ টাকা রাখা হতে পারে।

যদি দাম সঠিক হয়, তাহলে শাওমির ফ্ল্যাগশিপ Pro মডেল Samsung Galaxy S26 Ultra, Apple iPhone 18 Pro, Oppo Find X10, ও Vivo X500 Pro-এর মতো প্রিমিয়াম ফোনগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। জানিয়ে রাখি, এই ফোনের অন্যতম আকর্ষণ হল 2.9 ইঞ্চির রিয়ার অ্যামোলেড ডিসপ্লে। এর চীনা ভার্সনের সামনে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 4,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ডিভাইসের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। এতে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, 7,000mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড চার্জিং, ও Dolby Atmos সাপোর্ট রয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টেও স্পেসিফিকেশন অপরিবর্তিত থাকবে বলে আশা করা যায়।

Redmi Note 17 Aura মডেলও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। Redmi Note 17 লাইনআপের তিনটি মডেল ভারতে উপলব্ধ। এগুলি হল Redmi Note 17, Note 17 Pro এবং Note 17 Pro Max। Aura কেমন দামে আসবে বা ফিচার কেমন হবে, সেই সম্পর্কিত কোনও তথ্য সামনে আসেনি।

অন্য দিকে, Xiaomi 18T আগামী বছর মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, এতে এলটিপিএস ওলেড ডিসপ্লে মিলতে পারে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টে করবে। ফোনটি MediaTek Dimensity 8600 চিপসেটে চলতে পারে। হ্যান্ডসেটে Leica টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার সেটআপ এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  2. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  3. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  4. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  5. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  6. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  8. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  9. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  10. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »