প্রসেসর এবং GPU-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম দ্রুত হারে বাড়ায় PC ও ল্যাপটপ কিনতে 35 শতাংশ বেশি খরচ হবে।
Photo Credit: Unsplash/Christopher Gower
PC and laptop's price could go up to 35 percent this year
নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কেনার প্ল্যান। ইতিমধ্যেই একটি মডেলকে পাখির চোখ করে টাকা গোছানো শুরু করেছেন। ভাবছেন, আর এক-দুই মাস পর অনলাইন বা শোরুমে গিয়ে স্বপ্নপূরণ করবেন। ততদিন পর্যন্ত দেরি করলে কিন্তু আপনার পকেট দামের ছেঁকায় ফুটো হয়ে যেতে পারে! PC এবং ল্যাপটপের দাম আগামী কয়েক মাসের মধ্যে 35 শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন, প্রসেসর এবং GPU-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম দ্রুত হারে বাড়ছে। লাভের অঙ্ক বেশি থাকায় ডির্যাম ও ফ্ল্যাশ মেমরির কাজ করা মেমরি চিপ AI ডেটা সেন্টার এবং সার্ভারে চলে যাচ্ছে, এর ফলে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে ঘাটতি।
মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, ল্যাপটপের দাম 20 শতাংশ থেকে 35 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সব মডেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অঙ্ক এক হবে না। দাম ঠিক কতটা বৃদ্ধি পাবে, তা সেগমেন্ট এবং কনফিগারেশনের উপর নির্ভর করছে। খরচ বাড়লে বাজেট ল্যাপটপের চাহিদায় কিছুটা পতন ঘটতে পারে। তবে প্রিমিয়াম ও পেশাদার ব্যবহারকারীদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা থাকতে পারে।
ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনে ইন্ডিয়ার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট ভারত শেনয় জানান, মার্চ মাসে আরও 8 থেকে 10 শতাংশ মূল্যবৃদ্ধির সম্ভাবনা আছে। কম্পোনেন্টের খরচ মাথাচাড়া দেওয়ায় কারণে আগামী কয়েক মাসের মধ্যে দাম 10 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাঁর মতে, যে মডেলগুলি আগে 30,000 থেকে 35,000 টাকার মধ্যে বাজারে বিক্রি হত, সেগুলোর দাম এখন 45,000 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছ।
মূল্যবৃদ্ধির ফলে এন্ট্রি-লেভেল ক্রেতারা অপেক্ষাকৃত কম স্পেসিফিকেশনযুক্ত মডেলের দিকে ঝুঁকবেন। তবে গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত হাই-স্পেসিফিকেশন ল্যাপটপ ও কম্পিউটার ক্রেতারা সাধারণত দাম নিয়ে মাথা ঘামান না। ফলে এই শ্রেণীর গ্রাহকরা বাজারে চাহিদা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
মেমরি চিপের সরবরাহে ঘাটতি ল্যাপটপের মতো বৈদ্যুতিক পণ্য নির্মাণকারী সংস্থাগুলির বিল অফ মেটেরিয়াল (কাঁচামালের দামের তালিকা) খরচ বাড়ছে, যার কিছুটা অংশ এখন গ্রাহকদের ঘাড়ের উপরে চাপতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, র্যামের দাম ইতিমধ্যেই আড়াই থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ল্যাপটপ ও ডেস্কটপের দাম এখনও অব্দি 10-12 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এতটা দাম বাড়ার ফলে ভুক্তভোগী ছাত্রছাত্রী এবং প্রথমবার ল্যাপটপ কিনতে যাওয়া ক্রেতারা। এই বছর PC মার্কেট 8 শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে। মূল্যবৃদ্ধির ধারা আগামী ছয় থেকে সাতটি ত্রৈমাসিক মাস পর্যন্ত চলবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে 2027 সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later