সোমবার থেকে গোটা দেশে শুরু হতে পারে ই-কমার্স পরিষেবা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 মে 2020 11:21 IST
হাইলাইট
  • রাজ্যগুলির নির্দেশিকার অপেক্ষায় রয়েছে ই-কমার্স কোম্পানিগুলি
  • রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ডেলিভারি করা যাবে
  • সোমবার থেকে অর্ডার নেবে পেটিএম

দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হতেই একাধিক নিয়ম শিথিল করেছে কেন্দ্র। এই পরিথিতিতে গোটা দেশে পুরোদমে ই-কমার্স পরিষেবা শুরু হয়ে যেতে পারে। 31 মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউনে নিষিদ্ধ নয় এমন কিছু কাজ ছাড়া অন্য সব কাজে ছাড় দেওয়া হবে।

যদিও কনটেনমেন্ট জোনে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য ডেলিভারি করা যাবে। নির্দেশিকায় জানানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে রাজ্য ও কেন্দ্র শাষিত অঞ্চল্গুলি চাইলে নির্দিষ্ট কার্যকলাপ নিষিদ্ধ করতে পারবেন।

এর ফলে দেশের বিভিন্ন শহর, যেগুলি এখনও রেড জোনে রয়েছে সেখানে ডেলিভারি শুরু করা যাবে।

যদিও সরকারের তরফ থেকে পাকাপাকি নির্দেশ পেলেই ডেলিভারি শুরু করতে পারে ই-কমার্স কোম্পানিগুলি।

লকডাউনের প্রথম দুই ধাপে শুধুমাত্র জরুরি জিনিস বিক্রির ছাড়পত্র পেয়েছিল ই-কমার্স কোম্পানিগুলি। তৃতীয় ধাপে শুধুমাত্র অরেঞ্জ ও গ্রিন জোনে ই-কমার্স ডেলিভারিতে সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চতুর্থ থাপে রেড জোনেও ডেলিভারি শুরু করা যাবে। যদিও কনটেনমেন্ট জোনগুলিতে এখনও ই-কমার্স ডেলিভারি হবে না। কনটেনমেন্ট জোনের গ্রাহকরা শুধুই জরুরি পণ্য অর্ডার করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: E Commerce, Flipkart, Amazon, Paytm, Uber, Ola, Coronavirus Lockdown
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.