Flipkart

Flipkart - ख़बरें

  • পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
    অক্টোবর 9 থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026। ফ্লিপকার্ট এবার Samsung-এর বিভিন্ন ফোনের উপর বিশেষ অফার প্রকাশ করেছে। Samsung Galaxy S25 FE মডেলের কার্যকর দাম 4X,XXX টাকায় নেমে আসবে। সঠিক দাম এখনও প্রকাশ হয়নি। তবে অফার ধরে 50,000 টাকার নিচে মধ্যে কেনা যাবে বলে আশা করা হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা। Samsung Galaxy S25 মডেলের দাম 60,000 টাকার নিচে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Samsung Galaxy A36 পাওয়া যাবে 30,000 টাকার মধ্যে। Galaxy F70 Pro-এর দামও 30,000 টাকার নিচে চলে আসবে।
  • 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
    ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে গুগল পিক্সেল 11 মডেলের কার্যকর দাম 69,999 টাকায় নেমে আসবে। আগস্টে লঞ্চের সময় 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য ছিল 89,999 টাকা। ছাড়ের মধ্যে 12,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 6,000 টাকা এক্সচেঞ্জ অফার, এবং 2,000 টাকা মূল্যের সুপারকয়েন ধরা হয়েছে। ফোনটি নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে৷ বর্তমানে গুগলের সবচেয়ে সস্তা ফোন Pixel 10a-এর উপরেও বিশেষ অফার দেওয়া হয়েছে। সেলে 39,999 টাকা দাম রাখা হয়েছে। ফোনটির 8 জিবি ও 512 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা।
  • 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
    বিগ বিলিয়ন ডেজ শুরু হওয়ার আগে এখন Motorola তাদের একাধিক ফোনে অফারের ঘোষণা করেছে। Edge, Moto G, ও Signature স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। Moto G06 Power বিক্রি হবে 13,999 টাকায়। এটি 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। Moto G37 Power পাওয়া যাবে 16,999 টাকা থেকে। Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,999 টাকার শুরুর দামে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। বর্তমান এই ভ্যারিয়েন্ট 30,999 টাকায় লিস্টেড আছে। Motorola Edge 70 Pro বিক্রি হবে 36,999 টাকা থেকে। 8 জিবি + 128 জিবি স্টোরেজ বর্তমানে 39,999 টাকায় লিস্টেড আছে।
  • দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
    জানা গিয়েছে, Vivo V80 ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স এমআরপি হল 1,19,999 টাকা। তবে স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য অনেক কম হবে। সূত্রের দাবি, ফোনের বাজারমূল্য 60,000 টাকার বেশি হতে পারে। এটি ভারতে অক্টোবর 6 লঞ্চ হবে। ফোনটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
  • Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
    Vivo S2 FE ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6। এই ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখানে সবুজ রঙের একটি ফোন দেখা গিয়েছে। ফোনের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের বক্স প্রাইস 39,999 টাকা হতে পারে। তবে বক্স প্রাইস সাধারণত বাজারে বিক্রিত প্রকৃত দামের তুলনায় বেশি থাকে। তাই তুলনামূলকভাবে কম দামের আশা করতে পারেন ক্রেতারা। ফোনটির ফাঁস হওয়া বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 10,000mAh ব্যাটারি, 1.5K AMOLED ডিসপ্লে, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, MediaTek Dimensity 7300e চিপ, ইত্যাদি।
  • Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
    অক্টোবর 9 থেকে Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেলের আগেই বিভিন্ন সংস্থার মোবাইল ফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে।। Oppo K14 5G সেলে কেনা যাবে 23,499 টাকায়। ফোনটির বর্তমান দাম 25,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন এখন বিক্রি হচ্ছে 69,999 টাকায়।
  • Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
    Samsung Galaxy S24 FE-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 39,999 টাকায় বিক্রি হচ্ছে। লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা। অর্থাৎ 20,000 টাকার সরাসরি ডিসকাউন্ট মিলছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
    Realme 15 Pro 5G-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 33,499 টাকায় লিস্টেড আছে।লঞ্চের সময় এই মেমরি ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা ছিল। অর্থাৎ, ক্রেতারা সরাসরি 2,500 টাকা ছাড় পাচ্ছে।এছাড়াও, Flipkart Axis ও SBI কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,675 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। স্মার্টফোনটির ভেলভেট গ্রীন কালার অপশনে অফারটি প্রযোজ্য। এই প্রাইস রেঞ্জে এখন Realme 15 Pro 5G-এর চেয়ে ভাল ফোন নেই।
  • অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
    অক্টোবর 9 থেকে ফ্লিপকার্টের সমস্ত গ্রাহকদের জন্য বিগ বিলিয়ন ডেজ সেল 2026 শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। টপ ডিলস শীঘ্রই প্রকাশিত হবে। নির্দিষ্ট কোনও পণ্যে কতটা ছাড় মিলবে, তা এখনও জানানো হয়নি। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • পুজোর আগে নতুন ফোন চাই? 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরার 5 স্মার্টফোন দেখে নিন
    Redmi Note 15 Pro 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে। Motorola Edge 70 Fusion-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ডে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme P4 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
  • 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
    আগস্টে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বেড়ে 33,999 টাকা হয়েছিল। কিন্তু এখন ফোনটি ফ্লিপকার্টে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,550 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 4,500 টাকার উপরে।
  • Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
    ফ্লিপকার্ট অ্যাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ছবিতে লেখা আছে, সেল অক্টোবর 9 থেকে শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। তবে কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে সেলের দিনক্ষণ ঘোষণা করেনি।
  • 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
    Vivo X300 Pro ফ্লিপকার্টে 1,19,999 টাকায় লিস্টেড আছে। এটি 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনের প্রোডাক্ট পেজ থেকে জানা গিয়েছে, SBI, Axis ও HDFC ব্যাঙ্কের 9 মাসের নো-কস্ট EMI স্কিমে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, সরাসরি SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা ছাড় পাবে ক্রেতারা। ভিভোর এই ফোনের মুখ্য আকর্ষণ ক্যামেরা সেটআপ৷ এটি 50 মেগাপিক্সেল Sony-LYT-828 মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল HPB APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স অফার করে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
  • Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
    Vivo T5 5G ভারতে 34,999 টাকায়লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর চালিত ফোন। হ্যান্ডসেটে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 32MP ফ্রন্ট ক্যামেরা, IP68 + IP69 রেটিং, 4K ভিডিও রেকর্ডিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটি পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে। কোম্পানি তিনটি মেজর Android OS আপগ্রেড প্রদান করবে।
  • 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
    মিভির প্রথম স্মার্টফোনে Qualcomm Snapdragon প্রসেসর ব্যবহার করা হবে। হ্যান্ডসেটের দাম 15,000 টাকার মধ্যে রাখা হবে। অর্থাৎ, এই প্রাইস সেগমেন্টে স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত একমাত্র মডেল হবে মিভি। Snapdragon প্রসেসর থাকার বিষয়টি নিয়ে ক্রেতাদের মনে আগ্রহ তৈরি হতে পারে। কারণ সম্প্রতি 20,000 টাকার নিচে লঞ্চ হওয়া বেশিরভাগ 5G মোবাইল ফোন MediaTek Dimensity 6300 অথবা Unisoc T8200 চিপসেট দ্বারা পরিচালিত। তবে ঠিক কোন স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে, তা এখনও জানা যায়নি।

Flipkart - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »