Realme P4 Lite 5G এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে

Realme P4 Lite 5G রিয়েলমির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে গ্রীন ও ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

Realme P4 Lite 5G এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে

Photo Credit: Realme

Realme P4 Lite 5G sports a 144Hz display

হাইলাইট
  • Realme P4 Lite 5G ডুয়াল টোন ব্যাক প্যানেল ডিজাইনের সাথে আসছে
  • ফোনটিতে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  • এটি VC কুলিং সিস্টেম অফার করবে
বিজ্ঞাপন

Realme P4 Lite 5G মার্চ 19 ভারতে আসছে। আজ রিয়েলমির তরফে আসন্ন স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি দেশের বাজারে ব্র্যান্ডের P4 সিরিজের চতুর্থ মডেল। Realme P4X, P4 Power, P4 Pro, ও P4 Lite আগে থেকেই বিক্রি হচ্ছে। ডিভাইসটি ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট-সহ অন্যান্য রিটেল স্টোরে পাওয়া যাবে। Realme P4 Lite 5G মডেলের ডিজাইন এবং একাধিক ফিচার্স প্রকাশ হয়েছে। এই হ্যান্ডসেটে 144Hz ডিসপ্লে, 7,000mAh ক্ষমতার ব্যাটারি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Dimensity 6300 প্রসেসর, ও এয়ারফ্লো ভেপার চেম্বার কুলিং সিস্টেমের মতো বৈশিষ্ট্য মিলবে।

Realme P4 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি পি4 লাইট 5G একটি 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সাথে আসছে। সংস্থা দাবি করছে যে এটি ফুল চার্জে 1.47 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এই ফোনে এমন স্ক্রিন দেওয়া হয়েছে, যা সর্বোচ্চ 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে 900 নিট পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। ব্যবহারকারীদের চোখে আরাম দিতে স্ট্যান্ডার্ড আই-কমফোর্ট সেটিংস যুক্ত হয়েছে।

রিয়েলমির নতুন ফোনে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করবে 5300 স্কোয়ার মিমি ভিসি কুলিং সিস্টেম। ফোনটিতে আর্মরশেল প্রোটেকশন রয়েছে, যা দুর্ঘটনাজনিত ধাক্কা বা পড়ে যাওয়ার ক্ষতি থেকে রক্ষা করবে। পিছনের ক্যামেরার একটি সেন্সর হবে 13 মেগাপিক্সেলের।

এছাড়াও, Realme P4 Lite 5G মডেলে MIL-STD-810H শক রেজিস্ট্যান্স রেটিং মিলবে। ফোনটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিনের সাথে আসবে। এতে AI বুস্ট ফিচার যুক্ত থাকবে, যা পারফরম্যান্স অপ্টিমাইজ করতে সাহায্য করবে। ফোনে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।

Realme P4 Lite 5G ডিজাইন

রিয়েলমির নয়া ফোনে ডুয়াল টোন ব্যাক প্যানেল দেখা যাচ্ছে। পিছনের অংশে ভিন্ন রঙের আয়তকার ব্লক রয়েছে, যাকে কালারপপ ডিজাইন বলে উল্লেখ করেছে রিয়েলমি। ফোনের পিছনে তিনটি ক্যামেরা কাটআউট বর্তমান। এটি মোজাইক গ্রীন ও মোজাইক ব্লু রঙের বিকল্পে উপলব্ধ হবে।

প্রসঙ্গত, Realme P4 Lite 4G ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছে। ফোনের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 9,999 টাকা ও 11,999 টাকা। এটি 6,300mAh ব্যাটারি, 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চি ডিসপ্লে, Unisoc T725 4G চিপসেট, 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »