Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন

Realme P4 Lite বিশাল 6,300mAh ব্যাটারি নিয়ে এলেও, 7.94 মিমি স্লিম প্রোফাইল বজায় রেখেছে।

Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন

Photo Credit: Realme

Realme P4 Lite is available in India in three colour options

হাইলাইট
  • Realme P4 Lite-এর র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বাড়ানো যাবে
  • ফোনের লাইট রিং নয়টি রঙ ও পাঁচটি গ্লোয়িং মোডে কাস্টমাইজ করা যাবে
  • স্মার্টফোনের সামনে 6.78 ইঞ্চি আই কমফোর্ট ডিসপ্লে আছে
বিজ্ঞাপন

Realme P4 Lite শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কোম্পানির P4 সিরিজের চতুর্থ মডেল। Realme P4X, P4 Pro, ও P4 Power আগেই এ দেশে প্রবেশ করেছে।10,000 টাকার কমে লঞ্চ হওয়া নতুন বাজেট ফোনটির মুখ্য আকর্ষণ হল স্লিম ডিজাইনের সাথে পাওয়ারফুল 6,300mAh ব্যাটারি। এই স্মার্টফোনের পিছনে পালস লাইট রিং আছে, যার আলো নয়টি রঙ এবং পাঁচটি গ্লোয়িং মোডে কাস্টমাইজ করা যাবে। Realme P4 Lite মডেলে রিভার্স চার্জিং, 12 জিবি ডাইনামিক র‍্যাম, 300 শতাংশ আল্ট্রা ভলিউম, IP54 জল ও ধুলোরোধী রেটিং, ও  মসৃণ কানেক্টিভিটির জন্য সিগনাল হান্টার অ্যান্টেনা সহ বিভিন্ন স্মার্ট AI ফিচার্স আছে।

Realme P4 Lite দাম ও স্পেসিফিকেশন

Realme P4 Lite ভারতে দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 9,999 টাকা ও 11,999 টাকা রাখা হয়েছে। তবে ব্র্যান্ড 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে 1,000 টাকা অতিরিক্ত কুপন অফার করছে, যার ফলে দাম 7,999 টাকায় নেমে আসবে। ফোনটি ফেব্রুয়ারি 24 ফ্লিপকার্ট এবং কোম্পানির অনলাইন স্টোরে সেল হবে। এটি সি ব্লু, অবসিডিরন ব্ল্যাক, এবং বিচ গোল্ড কালার অপশনে উপলব্ধ। 

স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, রিয়েলমি পি4 লাইট বিশাল 6,300mAh ব্যাটারির সাথে এলেও, 7.94 মিমি স্লিম প্রোফাইল বজায় রেখেছে। ফোনটির ওজন 201 গ্রাম। ব্যাটারি 15W ওয়্যার্ড ও 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি দাবি করছে, এটি ফুল চার্জে 46.5 ঘন্টা কলিং, 20.7 ঘন্টা ইউটিউব স্ট্রিমিং, 19 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোলিং, ও13.6 ঘন্টা ক্যান্ডি ক্রাশ সাগা প্লেটাইম অফার করবে।

সংস্থা আরও জানিয়েছে, এবার চার্জ দিলে দুই দিন ব্যবহার করার মতো ব্যাকআপ পাওয়া যাবে। টাইপ-সি কেবলের সাথে চার্জার বাক্সের ভিতরে দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের সামনে 6.78 ইঞ্চি আই কমফোর্ট ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 563 নিট ব্রাইটনেস, ডিসি ডিমিং, এবং 180 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে।

Realme P4 Lite অক্টা-কোর Unisoc T725 4G চিপসেটে রান করে, যার পিক ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ইন্টার্নাল স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা মিলবে। ফোনের পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। এতে Android 15 ভিত্তিক Realme UI 6.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

রিয়েলমি দাবি করছে, এই স্মার্টফোনের আর্মরশেল প্রোটেকশন অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। এটি একাধিক মিলিটারি স্তরের পরীক্ষা সফলভাবে পাশ করেছে, যার মধ্যে ড্রপ টেস্ট ও চাপ সহ্য করার টেস্ট রয়েছে। ফোনে সার্কেল টু সার্চ, AI কল নয়েজ রিডাকশন, AI বুস্ট, AI ইমেজ ম্যটিং, AI ইরেজার, ও AI ক্লিয়ার ফেসের মতো এআই ফিচার্স মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »