পাওয়ার ব্যাংক কিনবেন? Flipkart সেলে 20,000mAh ব্যাটারির মাত্র 899 টাকায়

ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলের শেষ দিনে 20000mAh পাওয়ার ব্যাংকে বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

পাওয়ার ব্যাংক কিনবেন? Flipkart সেলে 20,000mAh ব্যাটারির মাত্র 899 টাকায়

Photo Credit: Xiaomi

Flipkart Republic Day Sale offering discounts on power banks with 20000 mAh battery

হাইলাইট
  • 20000 mAh URBN পাওয়ার ব্যাংক 899 টাকায় বিক্রি হচ্ছে
  • GoBoult পাওয়ার ব্যাংকে এলইডি ডিজিটাল ডিসপ্লে আছে
  • MarQ by Flipkart পাওয়ার ব্যাংক আকারে ছোট ও হালকা
বিজ্ঞাপন

আজ Flipkart Republic Day সেলের অন্তিম দিন। জানুয়ারি 16 থেকে এই মেগা সেলের সূচনা হয়েছিল। ক্রেতারা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, প্রজেক্টর, ওয়্যারলেস স্পিকার, ক্যামেরা, ওয়াশিং মেশিন, AC, ও ফ্রিজের মতো হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন পণ্য বড়সড় ছাড়ে কেনার সুযোগ পেয়েছেন। সেলের শেষ দিনে 20000 mAh পাওয়ার ব্যাংকে সেরা ডিল পাওয়া যাচ্ছে। বাইরে বেরিয়ে ফোন, ট্যাবলেট, বা ওয়্যারলেস হেডসেট চার্জ করতে চাইলে পাওয়ার ব্যাংক অত্যন্ত জরুরি। কারণ বড় ব্যাটারি থাকায় ডিভাইস একাধিকবার চার্জ করা যায়। চলুন ফ্লিপকার্ট সেলে 20000 mAh পাওয়ার ব্যাংকের অফার দেখে নিই।

URBN 20000 mAh 22.5 W পাওয়ার ব্যাংক

20000 mAh ব্যাটারি ক্যাপাসিটির এই পাওয়ার ব্যাংক মাত্র 899 টাকায় বিক্রি হচ্ছে। এর লিস্টিং প্রাইস হল 1,999 টাকা। এতে ফোন, ট্যাব, ইয়ারবাড চার্জ করার জন্য ট্রিপল আউটলেট আছে। এছাড়াও, চিপ থার্মাল শাটডাউন প্রটেকশন ও ব্যাটারি টেম্পারেচার প্রটেকশন সহ একাধিক সুরক্ষা স্তর রয়েছে। কোম্পানি ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার করছে।

MarQ by Flipkart 20000 mAh 22.5W

ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ডের 20000 mAh ব্যাটারির পাওয়ার ব্যাংক 949 টাকায় বিক্রি হচ্ছে। এতে স্মার্ট ডিজিটাল ডিসপ্লে, 22.5W ফাস্ট চার্জিং আউটপুট ও 18W টাইপ-সি ইনপুট আছে। এটি আকারে ছোট এবং হালকা হওয়ার ফলে সহজেই পকেটে নিয়ে ঘোরা যায়।

GoBoult 20000 mAh 22.5W পাওয়ার ব্যাংক

20000 mAh ব্যাটারি যুক্ত এই পাওয়ার ব্যাংক ফ্লিপকার্টে 999 টাকায় বিক্রি হচ্ছে। ডিভাইসটির ওজন 300 গ্রাম। এতে এলইডি ডিজিটাল ডিসপ্লে, প্রিমিয়াম মেটালিক ফিনিশ, সার্কিট আইডেন্টিফিকেশন প্রটেকশন, শর্ট সার্কিট, প্রটেকশন, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ প্রটেকশন, এবং ওভারকারেন্ট প্রটেকশন আছে।

boAt 20000 mAh 22.5 W পাওয়ার ব্যাংক

বোটের পাওয়ার ব্যাংক ফ্লিপকার্ট ফ্রিডম সেলে 1,099 টাকায় বিক্রি হচ্ছে। এতে 20,000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ও বারো স্তরের স্মার্ট IC প্রটেকশন আছে। ব্যাটারি স্লিক অ্যালুমিনিয়াম কেসিংয়ের মধ্যে অবস্থিত। কোম্পানি এক বছর ডোমেস্টিক ওয়ারেন্টি দিচ্ছে। পাওয়ার ব্যাংকে দু'টি USB-A আউটপুট পোর্ট, একটি টাইপ সি টু-ওয়ে পোর্ট, এবং একটি মাইক্রো ইউএসবি ইনপুট পোর্ট আছে।

Mi 20000 mAh 33W পাওয়ার ব্যাংক 

শাওমির 20000 mAh পাওয়ার ব্যাংক ফ্লিপকার্ট ফ্রিডম সেল উপলক্ষে 1,699 টাকায় বিক্রি হচ্ছে। এর লিস্টিং প্রাইস 3,999 টাকা। এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে একসাথে তিনটি ডিভাইস চার্জ দেওয়া যাবে। ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পাওয়ার ব্যাংকে বারো স্তরের সেফটি প্রটেকশন আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »