Vivo X200T ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে।
Photo Credit: Vivo
Vivo X200T features a Zeiss-tuned triple rear camera setup
Vivo X200T গত মঙ্গলবার ভারতে এসেছিল। লঞ্চের এক সপ্তাহ পর ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সেল শুরু হয়েছে। আজ ফোনটি সরাসরি 5,000 টাকা ডিসকাউন্টে কেনা যাবে বলে জানিয়েছে কোম্পানি। এছাড়াও, প্রথম সেল উপলক্ষে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় অফার ঘোষণা হয়েছে। ডিভাইসটি Zeiss ক্যামেরার সাথে এসেছে। এটি MediaTek Dimensity 9400+ প্রসেসর দ্বারা পরিচালিত। ভিভো সাত বছর সফটওয়্যার আপডেট সরবরাহ করবে। Vivo X200T মডেলের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। এর পাশাপাশি 4,500 বর্গ মিমি লিকুইড কুলিং ভ্যাপার চেম্বার, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, ও 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্টের মতো ফিচার্স আছে।
Vivo X200T এর বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম 59,999 টাকা। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 69,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে। এর সাথে 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস আছে৷ তবে দু'টো অফার একসাথে নেওয়া যাবে না।
এছাড়াও, ভিভো এক বছর ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি (মোট দুই বছর) এবং 18 মাস নো-কস্ট EMI অফার দিচ্ছে। Vivo X200T ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে। হ্যান্ডসেটটি সিসাইড লিলিয়াক ও স্টেলার ব্ল্যাক কালার অশপনে উপলব্ধ।
ভিভো এক্স200টি এর সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। স্মার্টফোনে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা পাঁচটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) দেবে। সাত বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ভিভোর নতুন ফোনে Zeiss অপটিক্সের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.57 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX921), 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (Samsung JN1), এবং 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882) আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়।
Vivo X200T মডেলে 6,200mAh সিলিকন অ্যানোড ব্যাটারি আছে। সাথে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। নতুন ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ প্রসেসর বর্তমান। এটি 12 জিবি LPDDR5x Ultra র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset