Nothing Phone 4a ও Phone 4a Pro ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলসে বিক্রি হচ্ছে।
Photo Credit: Nothing
Nothing Phone 4a Pro features a Glyph Matrix interface
Nothing Phone 4a Series গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ Phone 4a ও Phone 4a Pro ফোন দু'টির বিক্রি শুরু হয়েছে। নাথিং সেল অফারে এক্সচেঞ্জ বেনিফিট ও ব্যাংক ডিসকাউন্ট মিলিয়ে 7,000 টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে। নয়া ফোনগুলি ইতিমধ্যেই ইউনিক ডিজাইন ও ফিচার্সের সৌজন্যে সাড়া ফেলে দিয়েছে। Nothing Phone 4a ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে এসেছে। ব্যাক প্যানেলে 63টি মিনি LED নিয়ে গঠিত নতুন গ্লিফ বার রয়েছে। Nothing Phone 4a Pro এমন ব্যতিক্রমী ডিজাইন পেয়েছে, যা এখনও কোনও স্মার্টফোনে দেখা যায়নি। এটি সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দিয়ে সজ্জিত। ফোনের পিছনে গ্লিফ ম্যাট্রিক্স রয়েছে।
Nothing Phone 4a Pro তিনটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 39,999 টাকায় কেনা যাবে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা রাখা হয়েছে।
ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, ক্রোমা, এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে সেল চলছে। লঞ্চ অফারে 4,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যাবে। সংস্থা নো-কস্ট EMI অপশন অফার করছে। এটি ব্ল্যাক, পিঙ্ক, ও সিলভার কালার অপশনে উপলব্ধ।
Phone 4a Pro মডেলের মতো Nothing Phone 4a তিনটি স্টোরেজ অপশনে এসেছে ও একই চ্যানেলের মাধ্যমে বিক্রি হবে। বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হয়েছে 31,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 34,999 এবং 37,999 টাকা।
Phone 4a সাদা, কালো, নীল, ও পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। সংস্থা লঞ্চ অফারের অধীনে 3,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট ও 4,000 টাকা এক্সচেঞ্জ বিনিফিট দিচ্ছে, ফলে দাম 24,999 টাকায় নেমে আসবে।
নাথিং ফোন 4এ প্রো মডেলের গ্লিফ ম্যাট্রিক্স 137টি মিনি এলইডি লাইট নিয়ে গঠিত। ইউজাররা স্ক্রিন না খুলেই ব্যাক প্যানেলের এলইডি ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পারবে। অন্য দিকে, নাথিং ফোন 4এ মডেলে গ্লিফ বার আছে। এতে গ্লিফ টাইমার, জেনারেটিভ রিংটোন, লাইভ নোটিফিকেশন, ক্যামেরা কাউন্টডাউন, গ্লিফ প্রোগ্রেস, ফ্লিপ টু রেকর্ড, এবং এসেন্সিয়াল নোটিফিকেশনের মতো স্মার্ট ফিচার্স যুক্ত হয়েছে। ফোনগুলি Android 19 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications