Nothing Phone 4a Pro-তে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।
Photo Credit: Nothing
Nothing Phone 4a Pro is equipped with a Glyph Matrix interface, featuring 137 mini-LEDs
Nothing Phone 4a সিরিজের অধীনে Phone 4a ও Phone 4a Pro ভারতে লঞ্চ হয়েছে। Pro মডেলটি ব্যতিক্রমী ডিজাইনের সাথে এসেছে, যা আজ পর্যন্ত কোনও স্মার্টফোনে দেখা যায়নি। এটি সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দিয়ে সজ্জিত। ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে গ্লিফ ম্যাট্রিক্স রয়েছে। ডিভাইসটি মেটাল বডি পেয়েছে। Nothing Phone 4a Pro মডেলে 140x জুম ক্যামেরা, 144Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং 50W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স রয়েছে।
Nothing Phone 4a Pro ভারতে তিনটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা। এটি ব্ল্যাক, পিঙ্ক, ও সিলভার কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, ক্রোমা, এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাবে। লঞ্চ অফারে 4,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট এবং 1,000 টাকা এক্সচেঞ্জ বিনিফিট পাওয়া যাবে।
নাথিং ফোন 4এ প্রো মডেলের সামনে একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 30 হার্টজ-144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+ অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন আছে ও নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। স্ট্যান্ডার্ড মডেলের মতো প্রো ভার্সনেও পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,400mAh ব্যাটারি।
Nothing Phone 4a Pro-এর ব্যাক প্যানেলে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর (Sony LYT700C), 3.5x অপটিক্যাল জুম, 7x ইন-সেন্সর জুম, এবং 140x হাইব্রিড জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Samsung JN5), এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও শুট করতে সক্ষম।
Nothing Phone 4a Pro-তে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 12 জিবি LPDDR5x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। Phone 4a সাধারণ গ্লিফ লাইটের সাথে এলেও, 4a Pro গ্লিফ ম্যাট্রিক্সের সাথে এসেছে, যা গত বছর প্রথমবার Phone 3a মডেলে দেখা গিয়েছিল। সংস্থা দাবি করছে, এতে মোট 137টি মিনি এলইডি লাইট আছে।
আগের তুলনায় লাইটের সংখ্যা কমানো হলেও, এটি 57 শতাংশ বেশি এলাকা কভার করে। ব্রাইটনেস 3,000 নিট পর্যন্ত বাড়িয়েছে নাথিং। স্ক্রিন না খুলেই ব্যাক প্যানেলের এলইডি ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখা সম্ভব হবে। ফোনে Android 16 ভিত্তিক Nothing OS 4.1 কাস্টম স্কিন আছে। নাথিং তিন মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale