Samsung Galaxy Z Fold 6 বিক্রি হচ্ছে প্রায় 60,000 টাকা ডিসকাউন্টে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Fold 6 was launched in India in July, 2024
অনেক দিন ধরেই ফোল্ডেবল স্মার্টফোন কেনার শখ? কিন্তু বাজেটে কুলোচ্ছে না? আর চিন্তা নেই। Samsung Galaxy Z Fold 6 এখন অনলাইনে 60,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু ডিভাইসটি 2025 সালের অন্তিম লগ্নে লঞ্চ প্রাইসের থেকে এতটাই কমে পাওয়া যাচ্ছে। সরাসরি দাম কমার পাশাপাশি ব্যাঙ্ক অফার ধরে আরও টাকা সাশ্রয় করা যাবে। ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন সিনেমা ও ভিডিও দেখা বা গেম খেলার মজা দ্বিগুণ করে দেয়। মন চাইলে মুহূর্তে ভাঁজ খুলে মুহূর্তের মধ্যে একটি সাধারণ স্মার্টফোনকে ট্যাবলেটের আকারে বদলে ফেলা যায়। চলুন ফোনটির অফার ও দাম জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Fold 6 গত বছরের জুলাই মাসে ভারতে 1,64,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল। ফোল্ডেবল ফোনটি এখন ফ্লিপকার্টে 1,03,933 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় 60,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, এই অফার সিলভার শ্যাডো কালার অপশনের উপর প্রযোজ্য।
Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে Samsung-এর ফোল্ডেবল ফোনটি কিনলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, ফ্লিপকার্টের লিস্টিং বলছে যে ব্যাঙ্ক অফ বরোদা ও কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে দাম মেটালে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফোনটির নেভি কালার পাওয়া যাচ্ছে 1,09,999 টাকায়।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy Z Fold 6 ফোনটির বাইরে 6.3 ইঞ্চি ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2600 নিট পিক ব্রাইটনেস, ও 968 x 2376 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। ডিভাইসের ভিতরে 7.6 ইঞ্চি ফোল্ডেবল AMOLED ডিসপ্লে আছে যা 1,856 x 2,156 পিক্সেল রেজোলিউশন ও HDR10+ সাপোর্ট করে। ফোনে 25W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট-যুক্ত 4,400mAh ব্যাটারি আছে। ফোল্ডেবল ফোনটি Android 21 পর্যন্ত OS আপগ্রেড পাবে।
Galaxy Z Fold 6-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 3X জুম অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। কভার ও প্রাইমারি স্ক্রিনে যথাক্রমে 10 মেগাপিক্সেল ও 4 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে৷ ডিভাইসটি Snapdragon 8 Gen 3 প্রসেসরের সঙ্গে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lenovo ThinkBook 14x Launched in India With Intel Core Ultra Series 2 Processors: Price, Specifications