Poco M8 5G ভারতে লঞ্চের তিন মাসের মধ্যে 2,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
Photo Credit: Poco
Poco M8 5G carries a dual rear camera setup
Poco M8 5G জানুয়ারির শুরুতে ভারতে এসেছিল। লঞ্চের তিন মাসের মধ্যে এই মিড-রেঞ্জ ফোনটির দাম কমে গিয়েছে। শাওমির সাব-ব্র্যান্ডটি সরাসরি দাম কমানোর পাশাপাশি ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, নো-কস্ট EMI অপশনে কেনার সুযোগ মিলছে। পোকোর এই হ্যান্ডসেটে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, IP65 + IP66 রেটিং, রিভার্স চার্জিং, Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং, 20MP সেলফি ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার্স রয়েছে। চলুন ফোনটির নতুন দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Poco M8 5G জানুয়ারি মাসে তিনটি স্টোরেজ ভার্সনে ভারতে লঞ্চ হয়েছিল। তখন 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম 19,999 টাকা ছিল। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা এবং 21,999 টাকা রাখা হয়েছিল। তবে ফ্লিপকার্টে সমস্ত মডেলের দাম এখন 1,000 টাকা কমে গিয়েছে।
পোকোর 5G ফোনটির নতুন দাম 17,999 টাকা, 18,999 টাকা, ও 20,999 টাকা হয়েছে। আবার ICICI, HDFC, ও SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য 1,000 টাকা অতিরিক্ত ছাড় থাকছে। ফলে মোট 2,000 টাকা সাশ্রয় করা যাবে। ছয় মাসের প্ল্যানে নো-কস্ট EMI-এর সুবিধা পাওয়া যাচ্ছে। এটি কার্বন ব্ল্যাক, ফ্রস্ট সিলভার, এবং গ্লেসিয়ার ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।
স্পেসিফিকেশনের কথা বললে, পোকো এম8 5G-এর সামনে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা FHD+ রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিনে রান করে। পোকো চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।
Poco M8 5G মডেলে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছে। এই ফোনে 5,520mAh সিলিকন-কার্বন ব্যাটারি আছে, যা 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Light Fusion 400 সেন্সর) এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় Ultra HD, পোট্রেট, ডাইনামিক শট, 2x ইন-সেন্সর জুম, লাইভ ফটো ফিচার্স পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999