Samsung Galaxy S25 Ultra ভারতে 2025 সালের জানুয়ারিতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 Ultra has four rear cameras, including a 200-megapixel main camera
Samsung Galaxy S26 Series অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (ফেব্রুয়ারি 25) লঞ্চ হচ্ছে। আজ এই বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra আত্মপ্রকাশ করবে। ফোনগুলি লঞ্চের আগে এখন পূর্বসূরি Galaxy S25 Ultra ফ্লিপকার্টে 23,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ করলে 27,000 টাকার উপর সাশ্রয় করা যাবে। Samsung Galaxy S25 Ultra মডেলে 200 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ফ্ল্যাগশিপ Snapdragon চিপ, 6.9 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, স্টাইলাস পেন, IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, এবং Galaxy AI-এর মতো প্রিমিয়াম গ্রেড ফিচার্স আছে।
Samsung Galaxy S25 Ultra ভারতে 2025 সালের জানুয়ারিতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 1,06,850 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 23,149 টাকা ডিসকাউন্ট মিলছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলে অতিরিক্ত সাশ্রয় করা যাবে। তবে ভ্যালু সেই ফোনের বয়স, মডেল, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করবে। এছাড়াও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই (EMI)-তে মাসিক কিস্তির মাধ্যমে কিনলে 1,500 টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ডিভাইসটি চারটি রঙের বিকল্পে উপলব্ধ — টাইটেনিয়াম সিলভারব্লু, , টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম ব্ল্যাক, এবং টাইটেনিয়াম হোয়াইটসিলভার।
স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রার সামনে 6.9 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2x ডিসপ্লে আছে যা, QHD+ রেজোলিউশন, HDR10+, সর্বাধিক 2,600 নিট ব্রাইটনেস, এবং 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্যানেলের উপর কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 কভার বর্তমান। হ্যান্ডসেটে 3nm ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 8 Elite প্রসেসর ও Adreno 830 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) দেওয়া হয়েছে।
ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 8K ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
স্যামসাং-এর এই টপ ফ্ল্যাগশিপ ফোনে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে। এটি 45W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 22 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, 18 Pro Max Global Variants Reportedly Spotted on Geekbench AI, Key Details Revealed
Amazon Great Indian Festival 2026: Best 2-Ton AC Deals
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17