OnePlus 12 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসরে রান করে।
Photo Credit: OnePlus
OnePlus 12 features a Hasselblad-tuned rear camera setup
কয়েক হাজার টাকা নয়, সরাসরি 20,500 টাকার মোটা ডিসকাউন্ট। OnePlus 12 এখন এমনই অফারে বিক্রি হচ্ছে। 2024 সালের জানুয়ারিতে লঞ্চ হলেও ফ্ল্যাগশিপ ফোনটি আজও প্রাসঙ্গিক। পাফরম্যান্স, প্রযুক্তি, ও ফিচার্সের দিক থেকে যে কোনও স্মার্টফোনকে টেক্কা দেবে। ফ্লিপকার্টে ডিভাইসটি লঞ্চ প্রাইসের তুলনায় 20,000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। OnePlus 12 কেনার প্রথম কারণ অবশ্যই Snapdragon 8 Gen 3 প্রসেসর। এছাড়াও, ফোনটি Hasselblad টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 100W SuperVOOC ফাস্ট চার্জিং, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 8K Dobly Vision ভিডিও রেকর্ডের মতো বৈশিষ্ট্যের সাথে এসেছে।
OnePlus 12 ভারতে 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। ফোনটির বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। প্রতিবেদন লেখার সময় এটি ফ্লিপকার্টে 44,499 টাকায় তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 20,500 টাকার ছাড় দিচ্ছে। অফারটি হ্যান্ডসেটের গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে প্রযোজ্য।
Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করল 2,225 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 22,725 টাকায়। তবে মাথায় রাখবেন, অফার যে কোনও সময় শেষ হতে পারে। এটি মুহূর্তের মধ্যে আগের দামে ফিরে যেতে পারে। পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করলেও দাম বেশ কিছুটা কমে যাবে।
ওয়ানপ্লাস 12 একটি 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল, 1 বিলিয়ন কালার, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর চালিত এই স্মার্টফোন 512 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। গ্রাফিক্সের জন্য Adreno 750 জিপিইউ আছে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,500mAh ব্যাটারি৷ এটি 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ও 10W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
OnePlus 12 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এটি f/1.6 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা (f/2.2 অ্যাপারচার) বর্তমান। সেলফি ও ভিডিও কল করার জন্য f/2.4 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। এতে Android 14 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড রয়েছে যা Android 18 ভার্সন পর্যন্ত আপগ্রেড করবে ওয়ানপ্লাস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Itel Muzik 450L Feature Phone Launched in India With 2-in-1 Speaker: Price, Specifications