Oppo Reno 11 Pro 5G এর দাম 39,999 টাকা থেকে কমে 29,999 টাকায় এসে দাঁড়িয়েছে।
Photo Credit: Oppo
Oppo Reno 11 Pro 5G comes with a 32-megapixel camera for selfies and video chats
Oppo Reno সিরিজের স্মার্টফোন দুর্দান্ত ক্যামেরার জন্য জনপ্রিয়তা লাভ করেছে। আর আপনিও যদি এই ফোন কিনতে চান, তাহলে সুখবর রয়েছে। Oppo Reno 11 Pro 5G এখন সরাসরি 10,000 টাকা ছাড়ে কেনার সুযোগ মিলছে। এছাড়াও, ফোনের সাথে 1,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। মাসিক কিস্তিতে নিলেও ছাড় অফার করছে কোম্পানি। Oppo Reno 11 Pro 5G কেনার কারণগুলোর মধ্যে রয়েছে পাওয়ারফুল MediaTek Dimensity 8200 প্রসেসর, Sony এর RGBW টেলিফটো ক্যামেরা, হাইপারটোন ইমেজ ইঞ্জিন, 80W SuperVOOC চার্জিং সাপোর্ট, ইত্যাদি। চলুন ফোনটির নতুন দাম এবং অফারের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Oppo Reno 11 Pro 5G ভারতে 2024 সালের প্রথম দিকে 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। এতে 12 জিবি র্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যায়। বর্তমানে ফোনটি ফ্লিপকার্টে 29,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতাদের সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ডে দাম মেটালে 1,499 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আবার Canara ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,500 টাকা ছাড় মিলছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ছয় মাসের নো-কস্ট ইএমআই প্ল্যানে 1,500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এটি দুই বছরের পুরনো মডেল হলেও আজও প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত। হ্যান্ডসেটের পার্ল হোয়াইট কালার অপশনে অফার প্রযোজ্য। রক গ্রে রঙটি 34,960 টাকায় বিক্রি হচ্ছে।
ওপ্পো রেনো 11 প্রো 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে বাজারে এসেছে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX890 সেন্সর), 8 মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রাওয়াইড লেন্স, ও 32 মেগাপিক্সেল Sony IMX709 টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক এবং ফ্রন্ট — উভয়েই 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে।
স্মার্টফোনের সামনে 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,412 পিক্সেল), এবং 950 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে পাওয়ার ব্যাকআপের দায়িত্বে 4,600mAh ব্যাটারি। এটি 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। লঞ্চের সময় এতে Android 14 প্রি-ইনস্টল ছিল যা Android 17 ভার্সন পর্যন্ত আপগ্রেড করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features