Google Pixel 10a ফ্লিপকার্ট ও গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোরে অগ্রিম বুকিং করা যাবে।
Photo Credit: Google
Google Pixel 10a will be available in India via Flipkart
Google গত সপ্তাহে Pixel 10a স্মার্টফোনের প্রি-অর্ডার নেওয়ার তারিখ ঘোষণা করেছিল। এই মিড-রেঞ্জ ফোন ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। আর এখন ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ই-কমার্স সাইটের লিস্টিং অনুসারে, Google Pixel 10a ফেব্রুয়ারি 18 থেকে সেখানে অগ্রিম অর্ডার করা যাবে। টিজার ভিডিও থেকে স্পষ্ট, আসন্ন ফোনের ডিজাইনে বিশাল কিছু পরিবর্তন থাকছে না। ফাঁস হওয়া ছবিও ইঙ্গিত করছে, পূর্বসূরী Pixel 9a যেমন লুকসের সাথে এসেছিল, উত্তরসূরী Pixel 10a একইরকম দেখতে হবে। এটি গ্রীন, রেড, ব্ল্যাক, ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।
গুগল পিক্সেল 10এ ফেব্রুয়ারি 18 থেকে ভারতে প্রি অর্ডার করার জন্য উপলব্ধ হবে। গ্রাহকরা ফ্লিপকার্টের পাশাপাশি গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোরে গিয়েও অগ্রিম বুকিং করতে পারবেন ফেব্রুয়ারি 13, 2026-এর মধ্যে গুগল স্টোরে সাইন আপ করলে, প্রি অর্ডারের দিন একটি ইমেল আসবে। সেখানে কোম্পানির এক্সক্লুসিভ অফার থাকবে, যা ভবিষ্যতে গুগলের প্রোডাক্ট কেনার সময় ব্যবহার করা যাবে।
Pixel 10a এর কোনও স্পেসিফিকেশন এবং ফিচার্স এখনও অফিসিয়ালি রিলিজ হয়নি। তবে শোনা যাচ্ছে, ফোনের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে। এতে চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Tensor G4 চিপসেট ব্যবহার করতে পারে গুগল। এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করতে পারে 5,100 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি। ব্যাটারির সাথে ওয়্যারলেস চার্জিং ও বাইপাস চার্জিং প্রযুক্তি থাকতে পারে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Pixel 10a এর পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। এতে Android 16 প্রি-ইনস্টল করা থাকবে। সংস্থা সাতটি মেজর OS আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে আশা করা যায়।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, Google Pixel 10a এর দাম ইউরোপে 499 ইউরো রাখা হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 53,900 টাকার সমান। এটি বেস 128 জিবি স্টোরেজের দাম হওয়ার সম্ভাবনা আছে। তবে আশা করা যায়, গুগলের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের মূল্য এ দেশের বাজারে 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে থাকবে। প্রসঙ্গত, Pixel 9a গত বছর মার্চ মাসে ভারতে 49,999 টাকায় (সিঙ্গেল ভ্যারিয়েন্ট) লঞ্চ হয়েছিল। তবে এখন ফ্লিপকার্টে 39,999 টাকায় বিক্রি হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features