Google Pixel 10a ভারত ও গ্লোবাল মার্কেটে ফেব্রুয়ারি 18 লঞ্চ হবে।
Photo Credit: Google
Google Pixel 10a a flat dual rear camera setup
Google Pixel 10a ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে। আজ গুগল আনুষ্ঠানিকভাবে মিড-রেঞ্জ স্মার্টফোনের লঞ্চের তারিখ ও প্রি-অর্ডারের ঘোষণা করেছে। Pixel A সিরিজের ফোনগুলি সাধারণত বছরের শুরুতে লঞ্চ হতে দেখা যায় না। কিন্তু এই বছর যে সময় রিলিজ হওয়ার কথা, তার আগেই আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাচ্ছে। গত বছর পূর্বসূরী মডেল Pixel 9a যেমন ডিজাইনের সাথে এসেছিল, উত্তরসূরী Pixel 10a একইরকম দেখতে হবে। টিজার ভিডিও থেকে স্পষ্ট, এই ফোনের ডিজাইনে বড় মাপের কোনও পরিবর্তন থাকছে না। ডিভাইসের নীল (ল্যাভেন্ডার ব্লু) রঙের ভ্যারিয়েন্টের ছবি প্রকাশ করেছে গুগল।
Google Pixel 10a লঞ্চ হবে ফেব্রুয়ারি 18। একই দিন ভারতের পাশাপাশি অন্যান্য দেশে অগ্রিম বুকিং নেওয়া শুরু হবে। কোম্পানি আগ্রহী ক্রেতাদের জন্য ইন্সেটিভ দেওয়ার কথা জানিয়েছে। যারা ফেব্রুয়ারি 13, 2026-এর মধ্যে গুগল স্টোরে সাইন আপ করবে, তারা প্রি অর্ডারের দিন একটি ইমেল পাবেন। সেখানে এক্সক্লুসিভ অফার থাকবে, যা ভবিষ্যতে গুগলের পণ্য কেনার সময় ব্যবহার করা যাবে।
গুগল পিক্সেল 10এ দেখতে প্রায় পিক্সেল 9a মডেলের মতো। ফোনটিতে আগের মতোই মেটাল ফ্রেম রাখা হয়েছে। পিছনে একটি হরাইজন্টাল পিল আকৃতির ক্যামেরা আইল্যান্ডের মধ্যে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে৷ ডিসপ্লের চারপাশে তুলনামূলক মোটা বেজেল লক্ষ্য করা যায়। স্ক্রিনের মাঝখানে হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা অবস্থিত।
গুগল এখনও তাদের আসন্ন ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার্স শেয়ার করেনি। তবে শোনা যাচ্ছে, এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,100mAh ব্যাটারি, যার সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
Pixel 10a মডেলে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকবে। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Google Tensor G4 চিপসেট দ্বারা পরিচালিত হতে পারে। এতে Android 16 প্রি-ইনস্টল করা থাকবে। সংস্থা সাতটি মেজর OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে বলে আশা করা যায়।
Google Pixel 10a ইউরোপে 499 ইউরোতে লঞ্চ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 53,200 টাকার সমান। এটি বেস 128 জিবি স্টোরেজের দাম হওয়ার সম্ভাবনা। তবে ভারতে হ্যান্ডসেটের দাম 45,000 থেকে 50,000 টাকার মধ্যে থাকতে পারে। প্রসঙ্গত, Pixel 9a ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন 40,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999