OnePlus 12 ক্যামেরা, পারফরম্যান্স, এবং ফিচার্সের নিরিখে সমসাময়িক যে কোনও ব্র্যান্ডের ফোনকে টক্কর দেবে।
OnePlus 12 is equipped with a triple rear camera setup that is tuned by Hasselblad
মিড-রেঞ্জ হোক বা প্রিমিয়াম, এখন নতুন বাজারে আসা সমস্ত ফোনের দাম বেশ উর্দ্ধমুখী। মেমরি চিপের জোগান কম থাকায় যে এমন সংকটের সৃষ্টি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে অনলাইনে এখনও বেশ কিছু পুরনো ফ্ল্যাগশিপ ফোন এমন দামে বিক্রি হচ্ছে, যা অসাধারণ ভ্যালু ফর মানি। OnePlus 12 তেমনই এক স্মার্টফোন, যা ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স, এবং ফিচার্সের নিরিখে সমসাময়িক যে কোনও ব্র্যান্ডের প্রিমিয়াম ফোনকে টক্কর দেবে। ডিভাইসটি বর্তমানে ফ্লিপকার্টে 20,500 টাকার থেকেও বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। OnePlus 12 ভারতে 2024 সালের জুনে লঞ্চ হলেও আজও দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত।
ফোনটি ফ্লিপকার্টে লঞ্চ প্রাইসের চেয়ে 20,000 টাকারও বেশি ছাড়ে কেনা যাচ্ছে। এতে Snapdragon 8 Gen 3 প্রসেসর, Hasselblad টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 100W SuperVOOC ফাস্ট চার্জিং, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 2K ডিসপ্লে, 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিং, ও Dobly Vision ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডের মতো বৈশিষ্ট্য পাওয়া যায়।
OnePlus 12 ভারতে 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। স্ট্যান্ডার্ড মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। এটি বর্তমানে ফ্লিপকার্টে 44,463 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 20,536 টাকার ছাড় দিচ্ছে। অফারটি হ্যান্ডসেটের গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে প্রযোজ্য৷ Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে 2,224 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
BHIM-এর মাধ্যমে OnePlus 12 মডেলের দাম মেটালে 475 টাকা ছাড় মিলবে। এছাড়াও, ফ্লিপকার্টে গুগল পে, ক্রেড, ফোনপে, ফ্রিচার্জ, পেটিএম, সুপারমানি, এবং এসবিআই পেমেন্ট অপশনে অতিরিক্ত 445 টাকা ছাড় পাওয়া যাবে। যদি স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা হয়, তাহলে প্রথমেই ক্যামেরার কথা বলতে হচ্ছে।
OnePlus 12 ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান৷
ওয়ানপ্লাস 12 মডেলের সামনে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে৷ এটি 2K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং HDR10+ অফার করে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus কভার আছে, নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে 5,400mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসের অপারেটিং সিস্টেম Android 18 পর্যন্ত আপগ্রেড হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale