ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta

গেস্ট চ্যাট ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তির সঙ্গেও কথা বলা যাবে।

ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta

Photo Credit: Unsplash/Alexander Shatov

WhatsApp-এর গেস্ট চ্যাট ফিচার অ্যাপ ইনস্টল ছাড়াই চ্যাটিং করতে দেবে

হাইলাইট
  • WhatsApp ইনস্টল না করেই এবার চ্যাট করা যাবে
  • গেস্ট চ্যাট সাধারণ চ্যাটের মতো সম্পূর্ণ ইনক্রিপটেড থাকবে
  • ফিচারটি Android ও iOS ব্যবহারকারীদের জন্য আসছে
বিজ্ঞাপন

WhatsApp ডিভাইসে ইনস্টল না করে চ্যাটিং অসম্ভব। কিন্তু এবার সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপে শীঘ্রই একটি বিশেষ ফিচার যুক্ত হচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তির সঙ্গেও কথা বলা যাবে। গেস্ট চ্যাট (Guest Chat) নামের এই নতুন বৈশিষ্টের উপর গত বছর থেকেই কাজ শুরু করেছিল মেটা। এটি বর্তমানে Android ও iOS-এর নির্বাচিত বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। নতুন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আর অ্যাপ ডাউনলোড করতে হবে না। একটি লিঙ্ক খুললেই চ্যাটিং চালানো যাবে।

হোয়াটসঅ্যাপে গেস্ট চ্যাট কীভাবে কাজ করবে?

গেস্ট চ্যাট ফিচারের প্রধান সুবিধা হল অ্যাকাউন্ট  রেজিস্টার না করেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সঙ্গে কথা বলা। এর জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে একটি সিকিওর ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। তারপর সেই লিঙ্কটি এসএমএস, ইমেইল, কিংবা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে ব্রাউজারে চ্যাট খুলে যাবে। সেখানে গেস্ট হিসেবে যোগ দিয়ে কথাবার্তা চালানো সম্ভব হবে।

WaBetainfo-এর রিপোর্ট অনুসারে, গেস্ট চ্যাট শুরু করতে "ইনভাইট আ ফ্রেন্ড" সেকশন বা কনট্যাক্ট লিস্ট থেকে ইনভাইটেশন লিঙ্ক তৈরি করা যাবে। সেই লিঙ্ক অপর ব্যক্তি মোবাইল ও ডেস্কটপে খুলতে পারবে। লিঙ্ক ওপেন হওয়ার পর দুটি অপশন দেখা যাবে, যার মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা এবং অন্য বিকল্প হল গেস্ট হিসেবে চ্যাট চালিয়ে যাওয়া।

গেস্ট চ্যাটের জন্য আলাদা এনক্রিপশন কী তৈরি হবে। ফলে এটি সাধারণ চ্যাটের মতো এন্ড-টু-ইন্ড ইনক্রিপটেড থাকবে। চ্যাটে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া অন্য কেউ মেসেজ পড়তে পারবে না। এই চ্যাটে আলাদা লেবেল রাখা হবে, যাতে বোঝা যায় সেই ব্যক্তি নিজের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট না খুলেই চ্যাট করছেন।

এবার থেকে তাহলে কি শুধু গেস্ট চ্যাটে কথা বলার কথা ভাবছেন? জানিয়ে রাখি, ফিচারটির কিছু অসুবিধাও রয়েছে। দশ দিন কোনও অ্যাক্টিভিটি না থাকলে সমস্ত চ্যাট নিজে থেকেই মুছে যাবে। এছাড়াও, এতে গ্রুপ চ্যাট, ভয়েস কল, ভিডিও কল, এবং মিডিয়া ফাইল শেয়ারিং অপশন থাকবে না। গেস্ট ইউজাররা নতুন মেসেজের জন্য নোটিফিকেশন নাও পেতে পারেন। ফিচারটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। আশা করা যায় যে সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অফিসিয়ালি রোলআউট হবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ 13 বছরের কমবয়সীদের  ব্যবহারের জন্য প্যারেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট নামে একটি ফিচার চালু করেছে। এই ব্যবস্থায় বাবা-মায়েদের হাতে শিশুদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে। এর জন্য সন্তানের সঙ্গে অভিভাবকের ফোনটি কিউআর কোড স্ক্যান করে লিঙ্ক করতে হবে। বাচ্চা কোনও নতুন কনট্যাক্ট যোগ করলে, সরাসরি লিঙ্ক থাকা বাড়ির বড় সদস্যের ফোনে এলার্ট চলে যাবে। এমনকি কোনও চ্যাট বা নম্বর ডিলিট করলেও অভিভাবকের কাছে নোটিফিকেশন চলে আসবে। 

সন্তান গ্রুপ চ্যাটে কখন জয়েন করছে, কখন গ্রুপ তৈরি করছে বা কখন গ্রুপ ছেড়ে দিচ্ছে, তার হালহকিকত জানতে পারবে বাবা-মায়েরা। হোয়াটসঅ্যাপে নাম বা ডিপি পরিবর্তন করলেও এলার্ট চলে আসবে। কন্ট্রোল সিস্টেমটি ছয় সংখ্যার পিন দ্বারা পরিচালিত হবে। তাই বাবা-মা বা অভিভাবক ছাড়া বাচ্চা প্রাইভেসি সেটিংস বদলাতে পারবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  2. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  3. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  4. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  5. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  6. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  7. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  8. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  9. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  10. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »