iQOO Z11 মডেলের ডিজাইন অনেকটা iQOO Z11 Turbo-এর মতো, যা 7,600mAh ব্যাটারি পেয়েছে।
Photo Credit: iQOO
iQOO Z11 is equipped with a dual rear camera setup
iQOO Z11 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে এল। অফিসিয়াল লঞ্চের আগে ডিজাইন প্রকাশ করেছে ভিভোর সাব-ব্র্যান্ড। ফোনের ব্লু কালার এডিশনের ছবি সামনে এসেছে। জানা গিয়েছে, এটি এখনও পর্যন্ত আইকুর সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারিযুক্ত ফোন হবে। এটি 9,020 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সাথে আসবে। ডিভাইসে 165 হার্টজ গেমিং ডিসপ্লে থাকার কথাও শোনা যাচ্ছে। আপকামিং iQOO Z11 মডেলের ডিজাইন অনেকটা iQOO Z11 Turbo-এর মতো, যা 7,600mAh ব্যাটারি ও একটি 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পেয়েছে। আসন্ন ফোনের পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ ও এলইডি ফ্ল্যাশ যুক্ত আছে।
আইকু জেড 11-এর নীল রঙের ভ্যারিয়েন্টের ছবি প্রকাশিত হয়েছে। ফোনের বাম দিকে একটি ক্যামেরা আইল্যান্ডের মধ্যে একজোড়া ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ বসানো হয়েছে। অধিকাংশ Android মোবাইলের মতো ফোনটির পাওয়ার ও ভলিউম বাটন ফ্রেমের ডান পাশে অবস্থান করছে। এটি নীল ছাড়াও আরও বেশ কিছু কালার অপশনে উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।
কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার Xing Chen চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে জানিয়েছেন, iQOO Z11 ফোনের দাম চীনে 2,000 ইউয়ান থেকে 3,000 ইউয়ানের মধ্যে রাখা হবে। এই দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক 27,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পড়ছে।
iQOO Z11-এর টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে বেশি তথ্য সামনে আসেনি৷ সংস্থা 165 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত আই প্রোটেকশন গেমিং ডিসপ্লে থাকার কথা নিশ্চিত করেছে৷ ফলে যারা মোবাইলে গেম খেলতে ভালবাসেন, তাদের জন্য বড় সুবিধা হতে চলেছে৷ এটি আইকুর প্রথম ফোন হবে যা 9,000mAh+ ক্যাপাসিটির ব্যাটারির সঙ্গে আসছে৷
3C লিস্টিং অনুসারে, এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে৷ আইকুর নতুন ফোনে 6.83 ইঞ্চি দৈর্ঘ্যের ওলেড প্যানেল ব্যবহার হওয়ার সম্ভাবনা, যা HDR10+ এবং 1.5K রেজোলিউশন সমর্থন করবে৷ আসন্ন হ্যান্ডসেটটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হতে পারে৷
প্রসঙ্গত, iQOO Z11x 5G গতকাল ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি দেশের বাজারে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেট। এটি 7,200mAh ব্যাটারি ও Dimensity 7400 Turbo চিপসেটের সাথে এসেছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,999 টাকা। 8 জিবি + 128 জিবি ও 8 জিবি + 256 জিবি স্টোরেজে ভার্সনের মূল্য যথাক্রমে 20,999 টাকা এবং 22,999 টাকা।
iQOO স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ক্রেডিট কার্ডে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। স্ট্যান্ডার্ড মডেলে 1,500 টাকা ছাড় মিলবে। ফলে দাম 17,499 টাকায় নেমে আসবে। অ্যামাজনে মার্চ 16 থেকে বিক্রি শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo T5 Lite 5G Sale Begins in India: Check Price, Offers, and Specifications
Samsung Galaxy Z Flip 8 Launched in India With 4.1-Inch Cover Screen, 4,300mAh Battery: Price, Specifications