Realme C100 5G-এর রিটেলার লিস্টিং 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, Dimensity 6300 চিপের উপস্থিতি প্রকাশ করেছে।
Photo Credit: Gomibo.fr
Realme C100 5G is listed with a 7,000mAh battery
Realme C সিরিজ মূলত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের জন্য পরিচিত। সম্প্রতি এই লাইনআপের অধীনে ভারতে Realme C83 5G লঞ্চ হয়েছে। এবার সিরিজের পরবর্তী মডেল হিসেবে Realme C100 5G বাজারে এন্ট্রি নিতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই রিটেলার সাইটের লিস্টিং থেকে আসন্ন স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, ও মেজর স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে চলে এসেছে। রিয়েলমির নতুন হ্যান্ডসেটে 144Hz ডিসপ্লে, শক্তিশালী 7,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। এটি 256 জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে।
ইউরোপের রিটেলার Gomibo-এর লিস্টিং অনুসারে, রিয়েলমি সি100 5G স্মার্টফোনের সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিনের সাথে আসবে। ফোনকে জল এবং ধুলোর হাত থেকে বাঁচাতে IP64 রেজিস্ট্যান্স রেটিং আছে। 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। এটি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ হবে।
রিয়েলমির নতুন ফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার হয়েছে। চিপটি 4 জিবি র্যাম এবং 128 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত৷ মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে৷ ছবি এবং ভিডিও তোলার জন্য, Realme C100 5G মডেলের পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এটি 10x হাইব্রিড জুম অফার করবে৷ সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান৷
রিয়েলমির নয়া ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ 5.3, ও জিপিএস। এতে ই-কম্পাস ও জাইরোস্কোপের মতো সেন্সর পাওয়া যাবে। ফোনটি সিঙ্গেল মনো স্পিকার এবং MIL-STD 810H সার্টিফিকেশনের সাথে আসবে। ডিভাইসের ওজন 212 গ্রাম ও পরিমাপ 166.38 x 76.13 x 8.55 মিলিমিটার।
ফ্রান্সে Realme C100 5G ফোনের দাম 237 ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 25,000 টাকার সমান। বেস মডেলে 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 4 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 256 ইউরো (প্রায় 27,000 টাকা)। এটি গ্রীন ও পার্পেল কালার অপশনে উপলব্ধ। ইউরোপের বিভিন্ন দেশে দামের কিছুটা পার্থক্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটি ভারতে আসলে দাম অর্ধেক হওয়ার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo ColorOS 17 India Launch Set for October 13; Enco X4 Earbuds, Pad Mini Teased
Amazon Great Indian Festival 2026: Best Refrigerator Deals