ডেটা শেষ, ইন্টারনেট নেই? তবুও চলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, বড় চমক Samsung-এর

Samsung Galaxy ফোনে Messenger, Maps, ও WhatsApp মোবাইল ডেটা এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে।

ডেটা শেষ, ইন্টারনেট নেই? তবুও চলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, বড় চমক Samsung-এর

Photo Credit: Unsplash/Julian

WhatsApp-এর মতো জনপ্রিয় অ্যাপ Samsung ফোনে ইন্টারনেট ছাড়াই চলবে

হাইলাইট
  • Samsung ফোনে মোবাইল ডেটা বা WiFi ছাড়াই একাধিক অ্যাপ কাজ করবে
  • গুগল ম্যাপস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার স্যাটেলাইটের মাধ্যমে চলবে
  • Samsung এই প্রযুক্তি চালু করতে লোকাল টেলিকম সংস্থাগুলির সাথে জোট বেঁধেছে
বিজ্ঞাপন

Samsung ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এবার মোবাইল ডেটা বা ইন্টারনেট ছাড়াই Google Maps, WhatsApp, X, ও Facebook Messenger-এর মতো অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপগুলিকে স্যাটেলাইট রেডি অ্যাপস বলা হচ্ছে, যা মোবাইল নেটওয়ার্ক ও WiFi না থাকলেও কাজ করবে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি নতুন পরিষেবা এনে Apple-কে টেক্কা দিতে চলেছে। কারণ আইফোনের স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার মূলত মেসেজিং বা SOS পরিষেবার মধ্যে সীমাবদ্ধ। সেখানে Samsung বিপরীত পথে হেঁটে Galaxy স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপ চালানোর সুবিধা দিচ্ছে।

স্যামসাং কয়েকদিন আগে ঘোষণা করেছিল, তারা নির্বাচিত গ্যালাক্সি স্মার্টফোনে ডাইরেক্ট-টু-স্যাটেলাইট কানেক্টিভিটি আনছে। ফলে ব্যবহারকারীদের মোবাইল নেটওয়ার্কের উপর ভরসা করে থাকতে হবে না। এবার সংস্থাটি সেই অ্যাপসের লিস্ট প্রকাশ করেছে, যেগুলো ইন্টারনেট ছাড়াই কাজ করতে সক্ষম। একজন টিপস্টার সোশ্যাল মিডিয়া পোস্টে গ্যালাক্সি ফোনের স্যাটেলাইট সমর্থনকারী অ্যাপগুলির তালিকা তুলে ধরেছেন।

Samsung Galaxy ফোনে ইন্টারনেট ছাড়াই চলবে যে সমস্ত অ্যাপ

ফাইন্ড মাই মোবাইল
গুগল ম্যাপস
গুগল প্লে সার্ভিসেস
গ্রোক
মেসেঞ্জার (ফেসবুক)
স্যামসাং অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপ
এক্স (সাবেক টুইটার)
স্যামসাং হেলথ
স্যামসাং ফাইন্ড
ওয়েদার

উপরের লিস্ট দেখেই বোঝা যাচ্ছে, স্যামসাং মেসেজিং, লোকেশন, আবহাওয়া, স্বাস্থ্য, এবং সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন অ্যাপ বিনা মোবাইল নেটওয়ার্কে ব্যবহারের সুবিধা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন মডেলে ফিচারটি পাওয়া যাচ্ছে। রিপোর্ট বলছে, Galaxy S22 বা তার পরের জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনগুলি সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ জুড়তে পারে। তবে স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা দেশভেদে ভিন্ন হয়।

এই প্রযুক্তির মাধ্যমে কিছু দেশে কল, মেসেজিং, এবং ডেটা পরিষেবা ব্যবহার করা যায়। আবার অন্যান্য দেশে শুধু টেক্সট মেসেজ বা জরুরি পরিষেবার মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনার কাছে গ্যালাক্সি ফোন থাকলে প্রথমেই সেটিংসে গিয়ে কানেকশনস মেনুতে যান। যদি ডিভাইসে ফিচারের সাপোর্ট না থাকে, তাহলে অপশনে স্যাটেলাইট নামে আলাদা কোনও বিভাগ দেখা যাবে না। আর যাদের থাকবে, তারা স্যাটেলাইট কানেক্টিভিটি সমর্থনকারী অ্যাপগুলির তালিকা দেখতে পাবে।

প্রসঙ্গত, Apple বর্তমানে Globalstar-এর মতো স্যাটেলাইট অপারেটরের সাথে কাজ করছে, সেখানে Samsung ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন দেশের টেলিকম সংস্থাগুলির সাথে হাত মিলিয়েছে। তারাই আবার স্যাটেলাইট কনস্টেলেশন সরবরাহকারী সংস্থাগুলির সাথে জোট বেঁধে গ্যালাক্সি ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি পরিষেবা চালু করবে। প্রযুক্তিটি কার্যকর করতে ব্র্যান্ডটি ইতিমধ্যেই ইউরোপ, জাপান, এবং উত্তর আমেরিকায় টেলি কোম্পানিগুলির সঙ্গে কাজ করছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »