Netflix, Amazon Prime কে টেক্কা দিতে হাজির হল Flipkart Video Originals

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 অক্টোবর 2019 18:23 IST
হাইলাইট
  • অগাস্ট মাসে প্রথম ভিডিও স্ট্রিমিং এর দুনিয়ায় প্রবেশ করেছিল Flipkart
  • মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে Flipkart Video Originals
  • বিভিন্ন প্রোডাকশান কোম্পানির সাথে হাত মিলিয়ে কাজ করবে কোম্পানি

ভারতে প্রিমিয়াম অনলাইন স্ট্রিমিংয়ের বাজারে প্রবেশ করল Flipkart। মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে Flipkart Video Originals। মূলত Amazon Prime, Netflix এর মতো সার্ভিসগুলির সাথে প্রতিযোগিতায় এই পরিষেবা লঞ্চ করেছে Walmart এর মালিকানাধীন কোম্পানিটি।

চলতি বছর অগাস্ট মাসে প্রথম ভিডিও স্ট্রিমিং এর দুনিয়ায় প্রবেশ করেছিল Flipkart। সেই প্ল্যাটফর্মের অধীনেই লঞ্চ হল নতুন Flipkart Video Originals।

চলতি বছরে যখন আমরা ভিডিও স্ট্রিমিং সার্ভিস শুরু করেছিলাম, তখন থেকে নতুন গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করেছি আমরা। নতুন গ্রাহক মানে ইন্টারনেট ব্যবহারে নতুন নয়, বরং ই-কমার্স দুনিয়ায় নতুন গ্রাহকদের বোঝাতে চেয়েছি আমরা।” এক বিবৃতিতে জানিয়েছেন কোম্পানির আধিকারিক প্রকাশ সিকারিয়া।

64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Realme X2 Pro

কয়েক মাসের মধ্যেই বিভিন্ন প্রোডাকশন কোম্পানির সাথে হাত মিলিয়ে বিভিন্ন ভাষা ও ঘরানার ভিডিও নিয়ে আসবে Flipkart।

Advertisement

এবার ‘Flipkart Video Originals' পরিষেবা শুরু হচ্ছে। একটি ব্যবধান তৈরি হয়েছে যেটা পূরণ করা প্রয়োজন। Flipkart এ আমরা মোবাইল থেকে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছি।” বলেন তিনি।

"পুরস্কারপ্রাপ্ত প্রযোজক দ্বারা নির্মিত ছোট গল্প থেকে শুরু করে বলিউডের শীর্ষস্থানীয় বিনোদন অনুষ্ঠানগুলি পর্যন্ত, আমরা বিশ্বাস করি যে আমাদের প্ল্যাটফর্মটিতে প্রতিটি গ্রাহকের জন্য বিশেষ কিছু থাকবে।" সিকারিয়া যোগ করেছেন।

OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone

Advertisement

ইতিমধ্যেই অস্কার জয়ী গুনিত মোঙ্গা Flipkart ভিডিও প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন। মোঙ্গা জানিয়েছেন, “গোটা দেশে 16 কোটি মানুষের কাছে সহজেই নিজের গল্প পৌঁছে দেওয়ার জন্য দুর্দান্ত এক প্ল্যাটফর্ম নিয়ে এসেছে Flipkart।“

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart Video Originals, Amazon Prime Video
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.