টেক দুনিয়ায় iPhone SE 2 লঞ্চ নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী বছরের শুরুতে নতুন এই স্মার্টফোন লঞ্চ করতে পারে Apple।
2020 সালে লঞ্চ হবে iPhone SE 2
টেক দুনিয়ায় iPhone SE 2 লঞ্চ নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী বছরের শুরুতে নতুন এই স্মার্টফোন লঞ্চ করতে পারে Apple। সম্প্রতি অ্যাপেল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন 399 মার্কিন ডলার (প্রায় 28,200 টাকা) থেকে নতুন iPhone SE 2 এর দাম শুরু হবে। সাম্প্রতিক অতীতে লঞ্চ হওয়া অন্যান্য iPhone এর থেকে অনেকটা কম দামে লঞ্চ হলেও এই ফোনে লেটেস্ট A13 Bionic চিপসেট ব্যবহার হবে। তবে iPhone SE 2 থেকে থ্রি ডি টাচ বাদ যাচ্ছে।
এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ থাকছে। এই ফোনে একটি 3GB LDDR4X RAM ব্যবহার করবে কুপার্টিনোর কোম্পানিটি। 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE 2। স্পেস গ্রে, সিলভার আর রেড কালারে পাওয়া যাবে এই ফোন।
একই রিপোর্টে জানানো হয়েছে 399 মার্কিন ডলারে লঞ্চ হবে iPhone SE 2। কয়েক বছর আগে একই দামে লঞ্চ হয়েছিল iPhone SE। কুও জানিয়েছেন যে সব গ্রাহক এখনও iPhone 6 অথবা iPhone 6S ব্যবহার করছেন মূলত সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন বাজারে আনছে Apple। iPhone SE 2 ফোনে এজ-টু-এজ ডিসপ্লে থাকবে না। বদলে iPhone 8 এর মতো ডিজাইন ব্যবহার হবে।
পপ-আপ ক্যামেরা, আপডেটেড চিপসেট সহ লঞ্চ হল OnePlus 7T Pro
কয়েক দিন আগে কুও জানিয়েছিলেন iPhone SE 2 ফোনে একটি 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে ব্যবহার হবে। সম্প্রতি সব iPhone থেকে টাচ আইডি আর হোম বাটন বাদ গিয়েছিল। তবে iPhone SE 2 তে টাচ আইডি আর হোম বাটন ফিরে আসছে। লঞ্চের সময় এই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। 2020 সালের মার্চ মাসের আগে লঞ্চ হবে iPhone SE 2।
2020 সালে বিশ্বব্যাপী 3-4 কোটি iPhone SE 2 বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে Apple।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy A38 5G Rear Camera Specifications Leaked; May Feature Same Sensors as Galaxy A37
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System