Vivo T5x 5G গত বছর মার্চে লঞ্চ হওয়া Vivo T5x 5G-এর আপগ্রেড ভার্সন হতে চলেছে।
Photo Credit: Vivo
Vivo T5x 5G is teased to be priced under Rs. 23,000 in India
Vivo T5x 5G আর এক সপ্তাহ পর ভারতে আসছে। মঙ্গলবার সংস্থার তরফে আসন্ন মিড-রেঞ্জ ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি 2025 সালের মার্চে রিলিজ হওয়া Vivo T5x 5G-এর আপগ্রেড ভার্সন হতে চলেছে। সংস্থার দাবি, ডিভাইসটি তার সেগমেন্টে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে। এতে 7,200 মিলি অ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি দিয়েছে ভিভো। ডিভাইসটি জল ও ধুলো থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা প্রদান করবে। অফিসিয়াল লঞ্চের আগে Vivo T5x 5G মডেলের দামের রেঞ্জ, ডিজাইন, কালার অপশন, এবং আরও বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে।
Vivo T5x 5G ভারতে মার্চ 17, আগামী মঙ্গলবার লঞ্চ হবে। এটি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, এবং বিভিন্ন অফলাইন রিটেল আউটলেট থেকে কেনা যাবে। কোম্পানি অফিসিয়াল টিজারে সাদা এবং সবুজ রঙের বিকল্প নিশ্চিত করেছে। ফোনের পিছনের অংশে রিং লাইট ও এলইডি ফ্ল্যাশের সাথে একজোড়া ক্যামেরা কাটআউট লক্ষ্য করা যায়।
ভিভো টি5এক্স 5G চলবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7400 টার্বো চিপসেটে। সংস্থার দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 লক্ষের বেশি পয়েন্ট পেয়েছে। ফোনে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা হয়েছে। এতে IP68 এবং IP69 স্তরের ডাস্ট + ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে।
Vivo T5x 5G মডেলের অন্যতম আকর্ষণ শক্তিশালী 7,200mAh ব্যাটারি। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে। ভিভো আপকামিং ফোনটির ফিচার্সের সাথে 23,000 টাকার নিচের সেগমেন্টে বিক্রিত ফোনগুলির তুলনা করেছে। ভিভো সম্প্রতি এক টিজারে "মার্চ 5, 2025 পর্যন্ত 23,000 টাকার নিচে দ্রুততম ফোন" কথাটি উল্লেখ করেছিল। অর্থাৎ ফোনটির দাম 22,999 টাকা হতে পারে।
প্রসঙ্গত, Vivo T4x 5G গত বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল৷ এটি বর্তমানে 16,999 টাকায় বিক্রি হচ্ছে৷ স্মার্টফোনটির 18,999 টাকা ও 20,999 টাকা দামের আরও দুই ভ্যারিয়েন্ট আছে৷ টপ মডেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যায়৷ এতে 4nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে৷
পূর্বসূরী Vivo T4x 5G মডেল 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.72 ইঞ্চি FHD+ ডিসপ্লে, IP64 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 4K ভিডিও রেকর্ডিং অফার করে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month
Samsung Galaxy A38 5G Rear Camera Specifications Leaked; May Feature Same Sensors as Galaxy A37
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System