ভারত সরকার মোবাইল ডেটা ব্যবহারের উপর আলাদা কর বসানোর চিন্তাভাবনা করছে, যার অন্যতম লক্ষ্য টেলিকম খাতে রাজস্ব বাড়ানো।
Photo Credit: Unsplash/Frederik Lipfert
Indian Government is exploring the possibility of taxing mobile data usage
বর্তমানে বিশ্বের যতগুলি দেশে সবচেয়ে কম খরচে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়, তার মধ্যে অন্যতম হল ভারত। স্মার্টফোনের সহজলভ্যতার কারণে দেশে ইন্টারনেটের চাহিদা হু হু করে বেড়েছে। আর সেই চাহিদা মেটাতেই খুব সস্তায় ইন্টারনেট পরিষেবা দিয়ে ডিজিটাল বিপ্লব ঘটিয়েছে কোম্পানিগুলি। কিন্তু এখন ডেটা ব্যবহারের উপর আলাদা কর (ট্যাক্স) আরোপ করার চিন্তাভাবনা করছে ভারত সরকার, যার লক্ষ্য টেলিকম খাতে রাজস্ব বাড়ানো। রিপোর্ট থেকে জানা গিয়েছে যে সম্প্রতি এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লাইভমিন্টের প্রতিবেদন অনুসারে, সেই বৈঠকে ডেটা ব্যবহারের উপর সম্ভাব্য কর বসানো হলে তার প্রভাব ও বাস্তবতা নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত সমীক্ষা করার দায়িত্ব পেয়েছে কেন্দ্রীয় টেলিকম দপ্তর (DoT)। তাদেরকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কর ও সেটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
সরকারি সূত্রের দাবি, প্রস্তাবিত করের পিছনে শুধু রাজস্ব বাড়ানো একমাত্র উদ্দেশ্য নয়। ডেটার উপর কর চাপানোর আরও একটি লক্ষ্য হল স্ক্রিন টাইম কমানো, বিশেষ করে শিশুদের মধ্যে অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণ। টেলিযোগাযোগ দপ্তরকে এমন মডেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যা ইতিবাচক ডেটা ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি বাচ্চাদের ইন্টারনেটের প্রতি আসক্ত কমাবে। কিন্তু ডেটার উপর কর প্রস্তাব করার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।
ভারতের টেলি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান টেলিকম রেগুলারিটি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)-এর প্রাক্তন প্রধান সত্য এস গুপ্তা প্রস্তাবিত কর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এমন ট্যাক্স বাস্তবে কার্যকর করা খুব কঠিন হতে পারে। ডেটা ব্যবহারের উপর কর চালু হলে উদীয়মান ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে ভারতের নেতৃত্বের অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে।
কেন্দ্রীয় সরকার বর্তমানে স্পেকট্রাম নিলাম ও লাইসেন্স ফি ছাড়াও টেলিকম খাতে আয়ের নতুন উৎসের সন্ধান করছে। এখন মোবাইল রিচার্জে আমজনতাকে জিএসটি বাবদ 18 শতাংশ কর দিতে হয়। সরকারি পরিসংখ্যান বলছে, 2025 অর্থবর্ষে ভারতে মোট 229 জিবি মোবাইল ডেটা ব্যবহার হয়েছিল। যদি প্রতি 1 জিবি ডেটার উপর 1 টাকা কর বসানো হয়, তাহলে সরকারের কোষাগারে বাড়তি 22,900 কোটি টাকা আসবে।
বিশেষজ্ঞদের মতে, ডেটার উপর আলাদা করে কর ধার্য করা হলে, তা সাধারণ গ্রাহকদের জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে। কেন্দ্র বর্তমানে মোবাইল পরিষেবার জন্য এমনিতেই উল্লেখযোগ্য হারে কর আদায় করছে। তবে আপাতত টেলিকম দপ্তরকে শুধু প্রস্তাবনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে একাধিক দপ্তর ও টেলিকম সংস্থাগুলির সাথে আলোচনা করা হবে। তারপর যাবতীয় পরামর্শ ও মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Play Best Apps and Games of 2026 in India Announced: Adobe Premiere, Pronto Win Top Awards
Xiaomi Watch S5 41mm Launched With 1.32-inch AMOLED Display, Xiaomi Smart Band 11 NFC Tags Along